আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেই রেকর্ড, ইতিহাস সৃষ্টির পথে টিম ইন্ডিয়া

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে (India Vs Afghanistan) নিউজিল্যান্ডের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে ভারতের হাতে। আজ অর্থাৎ শনিবার, দুপুর দেড়টা থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তানের শেষ অর্থাৎ তৃতীয় ওয়ানডে। বিগত দুই ম্যাচে জয়ের পর এই ম্যাচটিতে ভারত সফল হলেই আফগানিস্তানকে ক্লিন সুইপ করবে। আর সেটা হলে আফগান বাহিনীকে নিশ্চিহ্ন করার পাশাপাশি 2010 সাল থেকে ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি ক্লিন সুইপ বা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে নিউজিল্যান্ডের পাশে বসবে ভারত।

নিউজিল্যান্ডের রেকর্ডে ভাগ বসানোর বড় সুযোগ টিম ইন্ডিয়ার

আজ অর্থাৎ শনিবার, ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে যায় সে ক্ষেত্রে 3-0 ব্যবধানে হারতে হবে আফগানদের। আর সেটা হলেই 2010 সালের পর থেকে মোট 14 বার বিরোধী দলগুলিকে পুরোপুরি নিশ্চিহ্ন বা ক্লিন সুইপ করার রেকর্ড করতে পারবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে সেই রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের দখলে। বলাই বাহুল্য, 2010 সাল থেকে আজ পর্যন্ত মোট 14 বার প্রতিপক্ষ দলকে ক্লিন সুইপ করেছে নিউজিল্যান্ড। এই রেকর্ডে ভাগ বসাতে হলে আজকের ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

ভারত এবং নিউজিল্যান্ডের পাশাপাশি 2010 সাল থেকে আজ পর্যন্ত মোট 11 বার প্রতিপক্ষ দলকে ওয়ানডে সিরিজে ক্লিন সুইপ করে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে এখন দেখার, নিজেদের শেষ ওয়ানডেতে জিতে নিউজিল্যান্ডের রেকর্ডে ভারত ভাগ বসাতে পারে কিনা!

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলে মিগুয়েলের শূন্যস্থান ভরাট করবেন এই স্প্যানিশ ফুটবলার!

উল্লেখ্য, চলতি ওয়ানডে সিরিজের শুরু থেকে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। আফগানিস্তনের বিপক্ষে ক্ষমতা দেখিয়েছেন শুভমন গিলরা। বল হাতে আফগানদের উইকেট তুলেছেন অর্শদীপ সিং থেকে শুরু করে গুর্নুর ব্রার কমবেশি সকলেই। সেটাই আফগানিস্তানকে খাদের কিনারে দাড় করিয়েছে।