রাজনৈতিক অস্থিরতার মাঝেই ফের ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান! কবে ম্যাচ?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের 22 গজে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান (India Vs Pakistan)। এবার একে অপরের মুখ দেখবে ভারত এবং পাকিস্তানের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা। হ্যাঁ, চলতি মাসের 30 তারিখ থেকে আগামী 10 আগস্ট পর্যন্ত চলবে এশিয়ান লেজেন্ডস লিগের (Asian Legends League) দ্বিতীয় মরসুম। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জাম্বিয়ায়। এই আসরে ছয়টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে মোট 19টি ম্যাচে। আর এখানেই একে অপরের মুখ দেখবে ভারত এবং পাকিস্তান!

ফের মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান?

এশিয়ান লেজেন্ডস লিগের প্রকাশিত সূচি অনুযায়ী, এ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে মোট ছয়টি দল। সেই তালিকায় রয়েছে ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, বাংলাদেশ টাইগার্স, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠান্স এবং এশিয়ান স্টারস। বলাই বাহুল্য, এই টুর্নামেন্টের লিগ পর্বে অনুষ্ঠিত হবে মোট 15টি ম্যাচ। এরপর রয়েছে নকআউট পর্ব এবং ফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা 10 আগস্ট অর্থাৎ শেষ দিন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 30 জুলাই থেকে শুরু হতে যাওয়া এশিয়ান লেজেন্ডস লিগে আগামী 2 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। গতবারের অভিজ্ঞতা থেকে অনেকেই ধন্দে রয়েছেন আদৌ দু দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে মুখোমুখি হবে তো ভারত এবং পাকিস্তান দল? এ নিয়ে অবশ্য স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ভক্তরা আশায় রয়েছেন হয়তো এবছর হাত না মিলিয়েই পাকিস্তানের সাথে খেলতে পারেন ইউসুফ পাঠানরা। জানিয়ে রাখি, এবছর ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ইউসুফ পাঠানই।

অবশ্যই পড়ুন: মেসিদের ফাইনালে তুলেছে FIFA! বিশ্বকাপ শেষে বিতর্ক বাড়ালেন রোনাল্ডো

উল্লেখ্য, গতবার রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানের সাথে লেজেন্ডস লিগের ম্যাচ থেকে সরে এসেছিল ভারতীয় দল। পাকিস্তানের সাথে খেলবেন না বলে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন হরভজন সিং, যুবরাজ সিং, ইরফান পাঠানরা। এখন দেখার, এবছর শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে 22 গজের মঞ্চ ভারতের অভিজ্ঞ ক্রিকেটাররা ভাগ করে নেন কিনা।

আরও Cricket India Pakistan