অস্ট্রেলিয়া দলে সুযোগ পেল ভারতীয় ক্রিকেটার, খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 62 বছর পর এই প্রথম। ভারতের জন্মগ্রহণকারী এক কথায় কোনও ভারতীয় (Indian Player In Australia Team) জায়গা পেলেন ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়ার স্কোয়াডে। হ্যাঁ, দিল্লিতে জন্মগ্রহণকারী নিখিল চৌধুরি নামক স্পিনারকে দলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা যাচ্ছে, বাংলাদেশের সিরিজের জন্যই অজিদের দলে জায়গা পেয়েছেন এই ভারতীয়। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ার দাপুটে ক্রিকেটার ট্র্যভিস হেডের পরিবর্ত হিসেবে অজি ব্রিগেডে জায়গা পেয়েছেন ভারতের নিখিল।

আজও ভারতের নাগরিক নিখিল!

খোঁজ নিয়ে জানা গেল, ভারতের জন্মগ্রহণকারী স্পিনার নিখিল চৌধুরি এখনও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাননি। ফলে ভারতের নাগরিক হিসেবেই পরিচিত তিনি! এর আগে করোনা মহামারীর প্রাক্কালে ভারতে পাঞ্জাবের হয়ে ক্রিকেট খেলতেন নিখিল। বিশেষ করে লিস্ট এ ক্রিকেটে 14 ম্যাচে অংশ নিয়েছেন এই বোলার। জানা যায়, 2020 সালে অস্ট্রেলিয়ায় এক আত্মীয়র বাড়িতে গিয়ে করোনা মহামারীর জন্য আটকে পড়েছিলেন খেলোয়াড়। যার ফলে পরবর্তীতে সে দেশেই নানান কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, একটা সময় অস্ট্রেলিয়ায় নিজের খরচ চালাতে পোস্টম্যানের চাকরিও করেছেন ভারতে জন্মগ্রহণকারী স্পিনার। সেই সাথে অস্ট্রেলিয়ার বুকেই নিজের ক্রিকেট প্রতিভায় শান দিয়ে গেছেন তিনি। বিভিন্ন সময় নানান স্থানীয় লিগ ম্যাচে খেলতে দেখা গিয়েছিল এই প্লেয়ারকে। সেই সূত্রেই ভাগ্যের জোরে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস হোপসের চোখে পড়ে যান নিখিল।

অবশ্যই পড়ুন: প্রয়াত অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের কোচ

সেখান থেকে বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনসের দলের ঠাঁই হয় তাঁর। পরবর্তীতে দলের হয়ে মাঠে নেমে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন নিখিল। ধীরে ধীরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে জনপ্রিয়তা পেতে থাকা এই ক্রিকেটারকে এবার অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা দেওয়া হল। জানা যাচ্ছে, শুক্রবার অর্থাৎ আজই ঢাকায় অস্ট্রেলিয়া শিবিরে যোগ দিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে মাঠে জায়গা পেলে নিজেকে প্রমাণ করতেই হবে এই প্লেয়ারকে। জানিয়ে রাখা প্রয়োজন, এবছর দিল্লি ক্যাপিটালসে ছিলেন নিখিল চৌধুরী।