বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা যুগের অবসান। বিশ্বকাপ শেষের পরই জল্পনা বেড়েছিল নিজের বুট জোড়া তুলে রাখবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। তবে এর মাঝে একটা দীর্ঘ দুঃসময় কাটিয়ে ফেলেছিলেন লিও। বাবা হারানোর শোক থেকে শুরু করে একাধিক পারিবারিক সমস্যা কাটিয়ে শেষ পর্যন্ত সোমবার, আর্জেন্টিনার জাতীয় দল (Argentina) তথা আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে বিদায়ের কথা জানালেন আলভারেজদের প্রাক্তন অধিনায়ক। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ফুটবল প্রেমীদের জন্য বড় ধাক্কা সে কথা বলার অপেক্ষা রাখে না।
আবেগ ঘন পোস্ট করে অবসর ঘোষণা মেসির
এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে জিততে পারেনি লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভেঙেছে চ্যাম্পিয়নদের। আর সেই পরাজয় যে মেসিকে ধাক্কা দিয়েছিল তা বলে দেয় ফাইনালের দিন মাঠে দাঁড়িয়ে থাকা মেসির চোখের জল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেবেন ঠিক সেই সময় লিওর জীবনে নেমে আসে আরও বড় বিপর্যয়। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়কের বাবার।
জন্মদাতার মৃত্যুতে ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছিলেন লিও। পরবর্তীতে বাবার শেষকৃত্য সম্পন্ন করে সমাজমাধ্যমে আবেগঘন পোস্টও করেছিলেন মেসি। পিতার মৃত্যুর পর বাকি দিনগুলোতে মেসির জীবন একপ্রকার থমকে গিয়েছিল। তারপর সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে আবার ফুটবলে ফেরেন LM10। দলের হয়ে গোলও করেন তিনি। কিন্তু কে জানত আন্তর্জাতিক ফুটবলে আঁধার ঘনিয়ে আসছে!
মেসি যে অবসর নেবেন তা এবছরের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ধরে নিয়েছিলেন ভক্তরা। সেই রেশ ধরে রেখেই সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অবসরের কথা জানালেন মেসি। সমাজ মাধ্যমে একটি পোষ্ট করে লিও তাঁর ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, “গত 20 বছর আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। মাঠ থেকে আপনাদের সেই গর্জন আর শুনতে পাব না। এই অভাবটা আমি অনুভব করব চিরকাল। এখন থেকে আমি আপনাদের মতোই একজন সাধারণ সমর্থক হয়ে বাইরে থেকে দলকে উৎসাহ দেব, সমর্থন করব।
এদিন নিজের পোস্টের একেবারে শেষ প্রান্তে মেসি লিখেছিলেন, “ঈশ্বর আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ধন্যবাদ। এগিয়ে চলো আর্জেন্টিনা।” সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় মেসি নিজের পোস্টেই জানিয়েছেন, অবসর ঘোষণার এই পোস্ট ফাইনালের দুদিন পর অর্থাৎ 21 জুলাই লিখে রেখেছিলেন তিনি। তবে বাবার মৃত্যু তাঁকে এতটাই ভেঙচুরে দিয়ে গেছে যে এখন তিনি নিজের অবসর নিয়ে পুরোপুরি নিশ্চিত। ফুটবল মহলের অনেকেই মনে করছেন, মেসির মতো একজন মহাতারকা আর্জেন্টিনা দল থেকে চলে যাওয়া মানে, বিশ্বকাপের এই চ্যাম্পিয়ন দলের অগণিত ভক্তে টান পড়তে চলেছে।










