বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানের বিপক্ষে গত জুন মাসে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন মানব সুথার (Manav Suthar)। সেই ছেলেই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে (India Vs Sri Lanka) একেবারে তান্ডব চালিয়েছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে চারটি উইকেট এবং দ্বিতীয় ইনিংসের ছয় উইকেট তুলে সকলকে হতবাক করে দিয়েছেন ভারতীয় দলের এই তরুণ বাঁহাতি স্পিনার। আর সেই সূত্র ধরেই 93 বছরের ইতিহাসের পুনরাবৃত্তি করেন এই খেলোয়াড়। সেই সাথে প্রথম ভারতীয় স্পিনার হিসেবে বড় নজির গড়েছেন মানব।
বড় রেকর্ড করলেন মানব সুথার
গত জুন মাসের 6 তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল মানবের। ঘরের মাঠে অভিষেক করার পরই টেস্টের প্রথম ইনিংসে ছয়টি উইকেট তোলেন এই খেলোয়াড়। এরপর শ্রীলঙ্কা সিরিজে প্রথম বিদেশ সফরে প্রথম ইনিংসে চারটি এবং প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের ছয়টি উইকেট তুলে নতুন নজির গড়ে ফেললেন তিনি। মূলত এই বোলারের দাপুটে বোলিংয়ের সূত্র ধরেই শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারিয়েছে ভারত।
না বললেই নয়, ভারতের প্রথম স্পিনার হিসেবে ঘরের মাঠে এবং বিদেশ মিলিয়ে উভয় টেষ্টেই পাঁচটি করে উইকেট তোলার পাশাপাশি ভারতের দ্বিতীয় ক্রিকেটার হয়ে উঠেছেন মানব। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বোলারও হয়ে উঠেছেন এই তরুণ ক্রিকেটার। এখানেই শেষ নয়, শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে টেস্টে 10 উইকেট নেওয়া ভারতের তৃতীয় বোলার হয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা লঙ্কান ব্রিগেডের সামনে 131 রান খরচ করে 10 উইকেট তুলেছিলেন মানব। যা শ্রীলঙ্কার মাটিতে পারেননি কোনও ভারতীয়।
আরও পড়ুন: ক্রিকেটে প্রথম, পাকিস্তানের ১০ উইকেট তুলে বল কেটে ভাগ করে নিলেন দুই বোলার
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 1932 সালে অর্থাৎ 93 বছর আগে নিজের প্রথম অ্যাওয়ে টেস্টে 93 রান খরচ করে 5 উইকেট নিয়েছিলেন মোহাম্মদ নিসার। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে এই কাজ করেছিলেন তিনি। ওই টেস্টে 5 উইকেট তুলে প্রথম ভারতীয় বোলারও হয়েছিলেন নিসার। এরপর মুম্বইয়ে 1933 সালে 90 রান খরচ করে টেস্টে 5 উইকেট তোলেন তিনিই। এবার 2026 এ দাঁড়িয়ে সেই রেকর্ডের পুনরাবৃত্তি করলেন মানব।










