ইংল্যান্ডে এটাই টিম ইন্ডিয়ার এই ৫ প্লেয়ারের শেষ ওয়ানডে! তালিকায় বিরাটও

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি সিরিজে গো হারা হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরেছে ভারত (Team India)। আজ অর্থাৎ 14 জুলাই থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (India Vs England) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই ম্যাচেই ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ইংল্যান্ডে চলতি ওয়ানডে সিরিজই হতে চলেছে মোট 5 ভারতীয় ক্রিকেটারের শেষ ওয়ানডে সিরিজ! তালিকায় কারা?

ইংল্যান্ডে এই 5 প্লেয়ারের শেষ ওয়ানডে সিরিজ এটাই!

প্রথমত বলে রাখি, ইংল্যান্ডে প্রত্যেক চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় ওয়ান ডে সিরিজ। ফলে, ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ আবার অনুষ্ঠিত হবে 2030 সালে। এদিকে এই মুহূর্তে রোহিত এবং বিরাটের বয়স যথাক্রমে 39 এবং 37 বছর। 2030 সালে পৌঁছে তাঁদের বয়স 40 বছর ছাড়িয়ে যাবে। আর এই বয়সে হয়তো খেলা চালিয়ে যাবেন না দুই ক্রিকেটার। সেক্ষেত্রে চলতি ওয়ানডে সিরিজই হতে চলেছে ইংল্যান্ডের মাটিতে রোহিত এবং বিরাটের শেষ ওয়ানডে।

এই তালিকায় নাম উঠতে পারে কে এল রাহুলেরও। এই মুহূর্তে রাহুলের বয়স 34 বছর। 2030 সালে গিয়ে তাঁর বয়স হবে 38। ফলে রাহুলও এই বয়সে ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়েও বেশ সংশয় রয়েছে। এছাড়াও জসপ্রীত বুমরাহ এবং শিবম দুবের বয়সও 2030 সালে গিয়ে 36 বা তারও বেশি হবে। বয়সের পাশাপাশি বেশিরভাগ সময় চোট নিয়ে থাকা এই দুই খেলোয়াড় 2030 এ ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে যাবেন কিনা বা আদৌ তাঁদের ওয়ানডে দলে রাখা হবে কিনা তা নিয়েও রয়েছে গভীর সংশয়। সে ক্ষেত্রে বলাই যায়, এই 5 ক্রিকেটারের এবারের সিরিজই হতে চলেছে ইংল্যান্ডে শেষ ওয়ান ডে সিরিজ।

অবশ্যই পড়ুন: হরমুজে প্রত্যেক জাহাজকে দিতে হবে ২৭৫ কোটি, ট্রাম্পের ঘোষণায় ভারতে বাড়বে জ্বালানির দাম?

উল্লেখ্য, বিগত দিনগুলিতে যেভাবে সাদা বলের ক্রিকেটে তরুণ প্রতিভারা উঠে আসছে তাতে ভবিষ্যতে ভারতীয় দলে সিনিয়র খেলোয়াড়দের টিকে থাকাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। বিশেষ করে কে এল রাহুলদের মতো খেলোয়াড়রা যদি মাঠে নিজেদের প্রমাণ করতে না পারেন তাহলে হয়তো টিম ইন্ডিয়া থেকে চিরতরে বিদায় নিতে হতে পারে তাঁদের।

আরও Cricket England India