কপালে চুম্বন, প্রেমিকার সাথে ধরা পড়লেন বৈভব? ছবি ফাঁস হতেই তুলকালাম!

Published:

Vaibhav Girlfriend AI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিলীপ ট্রফির ফাইনাল খেলছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। পূর্বাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেও দ্বিতীয় আসরে 8 রানে আউট হয় মাঠ ছাড়তে হয়েছে বিহারের ভূমিপুত্রকে। এহেন আবহে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বেশ কিছু ছবি। যেখানে অবিকল বৈভব সূর্যবংশীর মতো দেখতে একজনকে দেখা গিয়েছে। যাঁর পাশেই রয়েছেন এক সুন্দরী তরুণী (Vaibhav Sooryavanshi Girlfriend)। মূলত মিরর সেলফিগুলিতে একসাথে ধরা দিয়েছেন দুজন। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি গোপনে প্রেম করছেন বৈভব?

গোপনে প্রেমিকার সাথে সময় কাটাচ্ছেন বৈভব সূর্যবংশী?

2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে কামাল দেখানোর পর থেকেই ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী। গুগল থেকে শুরু করে ফেসবুক, বৈভব সূর্যবংশীকে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। মাঠে বৈভবের বড় ছয় দেখতে যেমন পছন্দ করেন তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট কৌতুহলী নেট নাগরিকরা। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা জুড়েছে প্রকাশ্যে আসা কয়েকটি ছবি।

ইনস্টাগ্রাম ঘুরতে ঘুরতে সামনে আসা কয়েকটি মিরর সেলফি তো দেখা গিয়েছে অবিকল বৈভব সূর্যবংশীর মতো দেখতে কিশোরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন এক সুন্দরী তরুণী। কিশোরের হাতে রয়েছে ফোন। সেই মূলত তুলেছে সেলফিটি। দাবি করা হচ্ছে, তিনিই নাকি বৈভব সূর্যবংশী। ছবিগুলি দেখার পর ইতিমধ্যেই বহু নেট নাগরিক ধরেই নিয়েছেন ছবিতে থাকা কিশোরই বৈভব। কেউ কেউ ওই পোষ্টের কমেন্ট বক্সে লিখছেন, “পুরো হিরো লাগছে তো তোমাকে বৈভব!” কেউ লিখছেন, “বৈভব আমাদের বড় হয়ে গেল!” কিন্তু আসলেই কি ভাইরাল হওয়ার ছবিটি বৈভবের?

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: মুকেশ আম্বানির এই শেয়ারের দামে বাড়তে পারে শীঘ্রই, বিশ্বাস ব্রোকারেজ ফার্ম অ্যান্টিকের

খোঁজ নিয়ে জানা গেল, সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ওই ছবি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। অর্থাৎ যে ছেলেটিকে বৈভব বলে দাবি করা হচ্ছে সে AI দ্বারা তৈরি অবিকল বৈভবের মতোই দেখতে। একটি ছবিতে ওই কিশোরকে তাঁর প্রেমিকার কপালে চুম্বন করতেও দেখা যায়। যা দেখে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল নেট নাগরিকদের। তবে বলে রাখা প্রয়োজন, ছবিটি সম্পূর্ণ AI দ্বারা নির্মিত। যদিও নেট নাগরিকদের একাংশ সেই সত্যটা ধরতে পেরেছেন। এমনিতেও বৈভবের ঘনিষ্ঠ মহল সূত্রে আগেই খবর পাওয়া গিয়েছিল, 15 বছর বয়সী ক্রিকেটারের জীবনে নাকি এখনও প্রেম পর্ব শুরু হয়নি। বর্তমানে নিজের ক্রিকেট কেরিয়ার নিয়েই ব্যস্ত তিনি।