বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্ষমতা জাহির করে ভারতের সিনিয়র দলে (Team India) জায়গা করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করে ব্যাট হাতে তাণ্ডবও চালিয়েছেন এই খুদে ক্রিকেটার। বিশেষ করে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নেমে নিজের ক্ষমতা জাহির করেছিলেন বৈভব। কিন্তু এহেন একজন প্লেয়ারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব 19 দল থেকে বাদ দিয়েছে বোর্ড। তাঁকে জায়গা না দিয়ে জায়গা দেওয়া হয়েছে বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়ের ছেলেদের। প্রশ্ন, কেন অস্ট্রেলিয়া সিরিজের দলে সুযোগ পেলেন না সূর্যবংশী?
কেন অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেলেন না বৈভব?
ভারতীয় ক্রিকেট বোর্ডের 2016 সালের একটি নিয়ম বলছে, একজন ভারতীয় ক্রিকেটার তাঁর গোটা জীবনে শুধুমাত্র একবারই ভারতীয় অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সুযোগ পেতে পারেন। এর অর্থ হল কোনও 15 বা 17 বছর বয়সী ভারতীয় ক্রিকেটার অনূর্ধ্ব 19 বিশ্বকাপে একবার খেলে থাকেন তবে 19 বছর বয়স হওয়ার আগে তিনি আবার বিশ্বকাপের আগে খেলার জন্য যোগ্য হলেও দলে নির্বাচিত হবেন না। ঠিক এই নিয়মের কারণেই ওয়াশিংটন সুন্দর 2018 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে খেলতে পারেননি।
বলাই বাহুল্য, এ বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে খেলেছিলেন বৈভব সূর্যবংশী। ভারতের জয়ের নেপথ্যে বড় অবদান রয়েছে তাঁর। ঠিক এই কারণেই বৈভব সূর্যবংশী আর ভারতীয় অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলতে পারবেন না। তাই ভারতীয় নির্বাচকরাও তাঁকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য অনূর্ধ্ব 19 দলে নির্বাচন করেননি। বদলে সুযোগ দেওয়া হয়েছে নতুন প্লেয়ারদের।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্ট ড্র হলেও শ্রীলঙ্কার মাটিতে আধিপত্য ভারতের
উল্লেখ্য, ভারত বনাম অস্ট্রেলিয়ার আসন্ন ওয়ানডে অনূর্ধ্ব 19 দলের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 18 সেপ্টেম্বর থেকে। মূলত, 18, 21 ও 23 সেপ্টেম্বর এই তিন দিন রাজকোটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষ হয়ে গেলেই দুই ম্যাচের মাল্টি ডে সিরিজ অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর থেকে, যা চলবে 8 অক্টোবর পর্যন্ত।










