বিরাট কোহলিকে পেছনে ফেলে দিলেন ২৪ বছরের যশস্বী জয়সওয়াল

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যাশা মতোই আফগানিস্তানের বিরুদ্ধে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছে ভারত (India Vs Afghanistan) । শনিবার সেই সিরিজের শেষ ওয়ানডেতে দলকে জেতাতে একেবারে নিজেকে নিংড়ে দিয়েছিলেন 24 বছরের তরুণ যশস্বী জয়সওয়াল ( Yashasvi Jaiswal)। আজ ভারতের হয়ে ওপেনিং করতে নেমে একাই একপ্রকার দলকে জেতানোর দায়িত্ব নিয়ে নিয়েছিলেন তিনি। সেই মতোই, 86 বলে 110 রানের অপরাজিত ইনিংস খেলে প্রতিপক্ষ দল আফগানিস্তানকে একেবারে কাঁদিয়ে ছাড়লেন জয়সওয়াল। সেই সাথে মাত্র 6 ইনিংসে দুটি দ্রুততম সেঞ্চুরি করা ভারতের প্রথম ব্যাটসম্যান হয়ে উঠলেন এই তরুণ তুর্কি।

বিরাট কোহলিকে পেছনে ফেলে দিলেন যশস্বী

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে সেভাবে কিছুই করতে পারেননি যশস্বী। দ্বিতীয় ম্যাচেও স্বল্প রানে আউট হয় মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে শনিবার ওয়ানডে সিরিজের একেবারে অন্তিম লগ্নে এসে আফগানিস্তান বাহিনীকে নাকানি চোবানি খাওয়ালেন জয়সওয়াল। বুঝিয়ে দিলেন ফর্ম হারালেও ব্যাট হাতে আজও ভয়ঙ্কর হয়ে উঠতে ভুলে যাননি তিনি।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে 219 রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আফগানিস্তান। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় সুনিশ্চিত করে ভারত। তাও আবার 28.4 ওভারে। এদিন প্রথমে ব্যাট করতে নেমেই রোহিতের সাথে জুটি বেঁধে প্রতিপক্ষের উপর নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেন যশস্বীরা। রোহিত 79 রানে আউট হয়ে মাঠ ছাড়লেও অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে তবেই সাজঘরে ফেরেন জয়সওয়াল। আর সেই সূত্রেই 6 ইনিংসে দু’টি সেঞ্চুরি করা ভারতের প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন এই খেলোয়াড়।

এর আগে এই রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। এই ভারতীয় তারকা 7 ইনিংসে এই কাজ করে দেখিয়েছিলেন। অন্যদিকে নয় ইনিংসে, দুটি দ্রুততম সেঞ্চুরি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কেদার যাদব। চার নম্বরে 17 ইনিংস খেলা বিরাট কোহলি। এছাড়াও তালিকার পাঁচ নম্বরে রয়েছেন শুভমন গিল। এই কাজ করতে ভারতীয় দলের অধিনায়কের লেগেছিল 18 ইনিংস। কাজেই দুটি দ্রুততম সেঞ্চুরি করতে মাত্র 6 ইনিংস নেওয়া জয়সওয়ালই এই তালিকার প্রথমে

অবশ্যই পড়ুন: ভুলেও দক্ষিণ দিকে এই গাছগুলি করবেন না রোপন! ধেয়ে আসবে বড় বিপদ

উল্লেখ্য, আগের দুই ম্যাচ এবং ওয়ানডে সিরিজের শেষ অর্থাৎ তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে চুনকাম করে 2010 সালের পর মোট 14 বার একদিনের ক্রিকেটে ক্লিক সুইপ করার রেকর্ড গড়ল ভারত। সেই সূত্রেই টিম ইন্ডিয়া ভাগ বসালো নিউজিল্যান্ডের পুরনো রেকর্ডে। এই দলটিও 2010 সালের পর থেকে ওয়ানডে সিরিজে মোট 14 বার বিপক্ষকে ক্লিন সুইপ বা হোয়াইটওয়াশ করেছে।