ChatGPT দিয়েই বানিয়ে নিন ভাইরাল আশির দশকের ফটো, রইল প্রম্পট

Published:

Trending Photo

সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ার জগতে কখন কী ট্রেন্ডিংয়ে চলে আসে তা বলা দুষ্কর। তবে এখন ফেসবুক এবং ইনস্টাগ্রাম জুড়ে চলছে আশির দশকের ট্রেন্ড। হ্যাঁ, ব্যবহারকারীরা সহজেই এখন ১৯৮০-র দশকের লুকে নিজেদের ছবি (Trending Photo) পোস্ট করছেন এবং সেই ছবিগুলিতে লাইক ও কমেন্টের বন্যা বইছে। তবে এই ছবি বানানো কোনও ঝামেলার কাজ নয়, বরং চ্যাটজিপিটির একটি সাধারণ প্রম্পটের মাধ্যমেই বানানো যাচ্ছে। নতুন ছবি আপলোড করেই আশির দশকের রেট্রো লুকে নিজেকে বদলানো যাচ্ছে চ্যাটজিপিটির মাধ্যমেই। রইল প্রম্পট।

সহজেই বানিয়ে নিন আশির দশকের ছবি

বর্তমানে এই ট্রেন্ডটি শুধুমাত্র ইনস্টাগ্রাম পোস্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং স্টোরিতেও ছড়িয়ে পড়েছে। যে যেখান থেকে পারছে ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি আপলোড করছে। এমনকি ফলোয়ার বাড়াতে এই ছবি বর্তমানে কাজেও আসছে। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছেন, কীভাবে এই ছবি সহজেই বানিয়ে ফেসবুকে আপলোড করব? তাদের জন্য জানিয়ে রাখি, চ্যাটজিপিটির একটি সাধারণ প্রম্পট ব্যবহার করেই একেবারে বলিউড সিনেমার দৃশ্য বা আশির দশকের ম্যাগাজিন ফটোশুটের মতো নিজের ফটো তৈরি করে নেওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ডলারের বিপরীতে মুখ থুবড়ে পড়ল ভারতীয় রুপি, দেখুন রেট

এর জন্য প্রথমে আপনাকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তারপর সেখানে আপনার সাম্প্রতিক তোলা একটি ছবি আপলোড করতে হবে। এরপর শুধুমাত্র প্রম্পটটি দিয়ে সেন্ড করে দিলেই কয়েক মিনিটের মধ্যে আশির দশকের ছবি বানিয়ে দেবে এআই। ব্যবহারকারীদের সুবিধার্থে নিচে এই ভাইরাল প্রম্পট দেওয়া হল—

Using my uploaded photo, show me what I would have looked like around 1985. Preserve my identity, facial features, skin tone, age, and recognizable appearance. Reimagine my hair, clothing, accessories, and surroundings with bold, unmistakably mid-1980s styling – expressive silhouettes, statement accessories, layered details, distinctive colors, and textures. Make it feel like a genuine 1985 photograph with analog grain, faded color, direct flash, and subtle softness. Add a period-accurate 1980s red-orange date stamp in the lower corner – no modern objects or text.