এবার আপনার পুরনো ফোন ভালো দামে কিনবে জিও, MyJio অ্যাপে যুক্ত হল নয়া ফিচার

Published:

Jio launches used phone buying feature

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি লঞ্চ হয়েছে অ্যাপলের নতুন iPhone 18 Pro সিরিজের হ্যান্ডসেটগুলি। নতুন আইফোন বাজারে আসার পর অনেক অ্যাপল ইউজারই হয়তো তাদের পুরোনো ফোন বিক্রি করে নতুন ফোন কেনার কথা ভাবছেন। তবে, পুরোনো ফোন বিক্রি করা অনেক ক্ষেত্রেই বেশ ঝামেলার হয়ে পড়ে। সঠিক ক্রেতা খুঁজে বের করা থেকে শুরু করে দামাদামি পর্যন্ত, পুরোনো ফোনের ঠিকঠাক দাম পেতে বেশ অনেকদিন সময় লেগে যায়। তবে জিও (Reliance Jio) এখন এই সমস্যার সমাধান নিয়ে এসেছে। মাই জিও (MyJio) অ্যাপে একটি দারুন ফিচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ইউজাররা তাঁর পুরোনো ফোন বিক্রি করতে পারবেন। অ্যাপের মধ্যেই নিজের ফোনের পরীক্ষা করে আনুমানিক মূল্য দেখে নেওয়ার সুবিধা রয়েছে এই ফিচারে। এরপর, আপনি নিকটতম জিও স্টোরে গিয়ে ফোন জমা দিয়ে টাকা সংগ্রহ করা যাবে।

জিও আনলো নতুন ফিচার

এক ইউজার এক্স-এ মাইজিও অ্যাপের এই অনন্য ফিচারটির বিবরণ পোস্ট করেছেন। তার পোস্টে তিনি জানান যে, মাইজিও অ্যাপের মাধ্যমে তিনি প্রায় ৫ বছরের পুরোনো একটি ফোনের জন্য ৫,০০০ টাকার রিসেল প্রাইস পাচ্ছেন, যেটির আসল মূল্য ছিল ২০,০০০ টাকা। এই পোস্টেই তিনি ব্যাখ্যা করেছেন যে, মাই জিও অ্যাপের এই ফিচারটি দিয়ে ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সহজেই যাচাই করা যায়। পরীক্ষা করা হয়ে গেলে এর বিনিময়ে উপযুক্ত মূল্য পেতে ফোনটিকে নিকটস্থ জিও স্টোরে নিয়ে যেতে হবে।  

মাইজিও অ্যাপে পুরোনো ফোন বিক্রি করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমেই, ফোনে থাকা মাই জিও অ্যাপটি আপডেট করতে হবে। তারপর অ্যাপের মধ্যে ‘Reliance Digital – Check your phone value instantly’ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর, ফোনের মডেল নির্বাচন করে এর অবস্থা, এটি কাজ করে কি না – এই ধরনের প্রাথমিক তথ্যগুলি দিতে হবে। তারপরই গ্রাহক তার ফোনের সম্ভাব্য রিসেল ভ্যালু দেখতে পাবেন।

আরও পড়ুন: ছুটির দিন ফের বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

ফোনের সম্ভাব্য রিসেল ভ্যালু নির্ধারণ করার পর, অ্যাপটি একটি নির্দেশিত হার্ডওয়্যার পরীক্ষা চালাবে ফোনটির ওপর। এই পরীক্ষাটি ফোনের হার্ডওয়্যার অবস্থা কেমন আছে, তা যাচাই করে। এই অ্যাপটি স্বয়ংক্রিয় ভাবেই ফোনের ক্যামেরা, স্ক্রিন, মাইক্রোফোন এবং ফিজিক্যাল বাটনগুলি পরীক্ষা করার জন্য একাধিক টেস্ট রান করে।

হার্ডওয়্যার পরীক্ষা শেষ হলে, অ্যাপেই নিকটবর্তী রিলায়েন্স ডিজিটাল বা জিও স্টোরের ঠিকানা দেখা যাবে। যদি ওই আপনি দেখানো সম্ভাব্য দামে নিজের ফোনটি বিক্রি করতে চান, তাহলে আপনি সেই স্টোরে গিয়ে আপনার ফোনটি জমা দিয়ে পেমেন্ট নিতে পারবেন। এই ফোনের মূল্য ব্যবহার করে অন্য ডিভাইসে আপগ্রেড করতে চাইলে, তারও বিকল্প রয়েছে।