মিলছে আনলিমিটেড কলিং, ডেটা, ওটিটি! ২৮ দিনের সবথেকে সস্তার প্ল্যান Jio-র

Published:

Jio Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। যদি আপনি সস্তায় রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) খুঁজে থাকেন তাহলে প্রতিবেদনটি আপনার জন্যই। জিও তাদের লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য ২৮ দিনের সবথেকে সস্তার একটি প্ল্যান চালু করেছে, যেটি ২০০ টাকার কমে পাওয়া যাচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধাও মিলবে সাথে, ওটিটি অ্যাক্সেস থাকবে। কোন প্ল্যানের কথা বলছি আমরা? জানুন।

ধামাকাদার প্ল্যান জিওর

আসলে জিওর ২৮ দিনের একটি প্ল্যান রয়েছে, যার মূল্য মাত্র ১৮৯ টাকা। এমনকি জিওর এরকম অনেক প্ল্যান রয়েছে, যেগুলি গ্রাহকদের অজানা যেখানে ডেটা, কলিং থেকে শুরু করে ওটিটি সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা তো পাবেই। সাথে গোটা মাসের জন্য ২ জিবি ডেটা এবং ৩০০টি এসএমএস দেওয়া হচ্ছে। আর আনলিমিটেড কলিং এর মাধ্যমে যে কোনও নেটওয়ার্কে ফ্রি কলিং এর সুবিধা উপভোগ করা যাবে। এমনকি ন্যাশনাল রোমিং-এর সুবিধাও থাকছে।

সবথেকে বড় ব্যাপার, জিওর এই প্রিপেড প্ল্যানটি শুধু কলিং, ডেটা বা এসএমএস এর সুবিধা দিচ্ছে না। বরং, ওটিটি অ্যাক্সেসও দিচ্ছে। হ্যাঁ, এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা দুটি ওটিটি অ্যাপ ব্যবহারের সুযোগ পাবে। প্রথমত, জিও টিভির অ্যাক্সেস মিলবে যেখানে খবর থেকে শুরু করে লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। আর দ্বিতীয়ত জিও এআই ক্লাউড ব্যবহারের সুবিধা মিলবে।

রয়েছে আরও বিকল্প প্ল্যান

এদিকে জিও সম্প্রতি ৩৩৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে। যেখানে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দিচ্ছে। আর এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে এবং ১০০ টাকা ফ্রি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। সবথেকে বড় ব্যাপার, আগে যেখানে ২৮ দিনের প্ল্যান ছিল, সেখানে এই প্ল্যানটি করা হয়েছে ক্যালেন্ডার মাস অর্থাৎ ৩০ দিনের। আর এই প্ল্যানটিতেও ন্যাশনাল রোমিং এর সুবিধা পাওয়া যায়। এছাড়া জিও ক্লাউড এবং জিও টিভি ব্যবহারের অ্যাক্সেস পাওয়া যাবে। আর এই প্ল্যানের সঙ্গে কোম্পানি ১৪.৯৫ টাকার একটি টকটাইমও দিচ্ছে।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের ফ্রিতে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা LIC-র, কারা পাবে জানুন

তবে আপনার যদি প্রতিদিন বেশি পরিমাণ ডেটার দরকার না হয় এবং জিওর সিমটিকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করতে চান বা শুধু কলিংয়ের জন্য ব্যবহার করতে চান, তাহলে জিওর ১৮৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। কারণ, এখানে ডেটার সুবিধা খুব একটা বেশি নেই। কিন্তু আনলিমিটেড কলিং এবং এসএমএস এর সুবিধা পাবেন।

আরওJioRecharge