সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের ক্রমবর্ধমান দামের বাজারে গ্রাহকদের জন্য বিরাট স্বস্তি দিয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ন্ট স্যামসাং। গত বছর লঞ্চ হওয়া তাদের প্রিমিয়াম ফ্লাগশিপ সিরিজ Samsung Galaxy S25 এর দাম এবার একলাফে অনেকটাই কমানো হয়েছে। হ্যাঁ, অনলাইনে এখন এই সিরিজের ফোনগুলি লঞ্চ প্রাইসের থেকে অনেক কম দামে মিলছে। এমনকি সম্প্রতি লঞ্চ হওয়া A সিরিজের দামেই এখন এই S সিরিজের ফ্ল্যাগশিপ ফোন পাওয়ার সুযোগ রয়েছে।
নতুন দাম কত Samsung Galaxy S25 এর?
ফ্লিপকার্টে এই মডেলটির দামে বিরাট ছাড় দেওয়া হয়েছে। এই মডেলের 8GB ভেরিয়েন্ট গত বছর 75 হাজার টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন তা মিলছে মাত্র 56,999 টাকায়। অর্থাৎ, সরাসরি 28 হাজার টাকা দাম কম। অন্যদিকে 256GB ভেরিয়েন্ট 80 হাজার টাকার বদলে এখন মিলছে মাত্র 62,999 টাকায়।
ছাড় মিলছে S25 FE এবং Ultra মডেলে
তবে শুধুমাত্র Samsung Galaxy S25 মডেল নয়, বরং Samsung তাদের ফ্যান এডিশন এবং প্রিমিয়াম আলট্রা মডেলেরও দাম কমিয়েছে। 59,999 টাকায় লঞ্চ হওয়া Galaxy S25 FE ফোনটির 128GB ভেরিয়েন্ট এখন মাত্র 44,999 টাকায় মিলছে। আর ফোনটি এখন আগের থেকে 15 হাজার টাকা সস্তায় মিলছে। এদিকে যারা প্রিমিয়াম অভিজ্ঞতা খোঁজ করছেন, তাদের জন্য অ্যামাজনে রয়েছে বিরাট অফার। 1,30,000 টাকায় লঞ্চ হওয়া Galaxy S25 Ultra ফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র 99,999 টাকায়। অর্থাৎ, বছর ঘুরতে 30 হাজার টাকা সস্তা হয়েছে এই মডেল।
আরও পড়ুন: পরাজয় এখন অভ্যাস! ঠিক কোন কারণে এভাবে লাগাতার হারছে KKR?
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে যখন স্মার্টফোনের দাম আকাশছোঁয়া, তখন এই ডিসকাউন্ট গ্রাহকদের জন্য হতে পারে দারুণ সুযোগ। বিশেষ করে যারা নতুন গ্যালাক্সি S26 সিরিজের বদলে কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর পছন্দ করেন, তাদের জন্য S25 সিরিজ হতে পারে দারুণ বিকল্প।










