এক চার্জেই ছুটবে সাড়ে ৬০০ কিমি! বাজেটের মধ্যেই দুর্দান্ত গাড়ি আনল Skoda

Published:

Skoda Peaq

সৌভিক মুখার্জী, কলকাতা: ইলেকট্রিক গাড়ির বাজারে বিরাট চমক দিল Skoda। সংস্থাটি আন্তর্জাতিক বাজারে তাদের নতুন ফ্লাগশিপ ইলেকট্রিক SUV Skoda Peaq লঞ্চ করেছে। আধুনিক ডিজাইন, বিলাসবহুল কেবিন এবং দীর্ঘ রেঞ্জের কারণে এই গাড়িটি এবার সরাসরি Mercedes-Benz, Volvo EX90 এর মতো এসইউভি মডেলগুলির সঙ্গে টেক্কা দেবে বলেই খবর। সবথেকে বড় ব্যাপার, একবার চার্জ দিলে এই গাড়ি প্রায় 647 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এছাড়া মাত্র 28 মিনিটের মধ্যেই ব্যাটারিটি 10% থেকে 80% পর্যন্ত চার্জ করা যাবে।

তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে Skoda Peaq

আন্তর্জাতিক বাজারে Skoda Peaq তিনটি ভেরিংয়েন্টে পাওয়া যাবে। সেগুলি হল—

  • প্রথমত রয়েছে Skoda Peaq 60। এটি গাড়ির বেশ ভেরিয়েন্ট। এটিতে 63kWh ব্যাটারি প্যাক রয়েছে এবং এটি 204 hp পাওয়ার উৎপন্ন করতে পারে। এটি এক চার্জে 459 কিলোমিটার চলতে পারবে।
  • দ্বিতীয়ত রয়েছে Skoda Peaq 90। এটি বেশি রেঞ্জের মডেল। এতে রয়েছে 91kWh এর বড় ব্যাটারি। এটি 286 hp পাওয়ার উৎপন্ন করতে পারে। আর এটিই সর্বোচ্চ 647 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়।
  • তৃতীয়ত রয়েছে Skoda Peaq 90x। এটি টপ-স্পেক AWD ভেরিয়েন্ট। এতে 91kWh এর ব্যাটারি রয়েছে এবং দুটি ইলেকট্রিক মোটর পাওয়া যাবে। এটি উৎপন্ন করতে পারে 299 hp পাওয়ার। এটি এক চার্জে 613 কিলোমিটার রেঞ্জ দেয়। এমনকি 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে মাত্র 6.7 সেকেন্ড সময় লাগায় এই গাড়ি।

মাত্র 28 মিনিটেই হবে চার্জ

Skoda Peaq গাড়িতে দেওয়া হয়েছে ফার্স্ট চার্জিং ফিচার্স। ডিসি ফাস্ট চার্জারের সাহায্যে এর ব্যাটারির মাত্র 27 থেকে 28 মিনিটে 10% থেকে 8% পর্যন্ত চার্জ করা যায় বলে দাবি সংস্থার। যার ফলে দীর্ঘ সফরের সময় চার্জিং এর জন্য খুব একটা অপেক্ষা করতে হবে না।

এদিকে বলে রাখি, Skoda Peaq একটি বড় সাইজের এসইউভি। গাড়িটির দৈর্ঘ্য প্রায় 4.9 মিটার। এমনকি এতে রয়েছে তিন সারির সিট, 7 জন যাত্রী বসার সুবিধা, বড় বুট স্পেস। আর পিছনের শাড়ির সিট ভাঁজ করলে প্রায় 935 লিটার বুট স্পেস মিলবে, যা Skoda এর এখনও পর্যন্ত সবথেকে বড় স্পেস। এদিকে গাড়ির সামনে দেওয়া রয়েছে প্রচলিত গ্রিলের বদলে বিশেষ কালো টেক ডেক প্লেট। এছাড়াও T-Shape Matrix LED হেডলাইট, LED DRLs, 19 থেকে 21 ইঞ্চির অ্যালয় হুইল, ফ্লাশ ডোর হ্যান্ডেলের মতো সব ফিচার্স রয়েছে।

আরও পড়ুন: ২ ঘণ্টার রাস্তা এখন মাত্র ৩৫ মিনিট, বদলে গেল নাগাল্যান্ড-অসম রুট

ভারতে কবে আসবে এই মডেল?

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, গাড়িটি আগামী 2027 সালে ভারতে লঞ্চ করা হতে পারে। আর প্রথম দিকে গাড়িটি সম্পূর্ণ আমদানি হিসেবে ভারতে আনা হবে। এমনকি আন্তর্জাতিক বাজারে এর দাম রাখা হয়েছে মোটামুটি ভারতীয় মুদ্রায় 65 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু ভারতে আমদানি হওয়ার পর তার দাম কিছুটা বাড়তে পারে।