৮ সেপ্টেম্বর থেকে এই স্মার্টফোনগুলিতে আর চলবে না WhatsApp

Published:

WhatsApp Alert this app will not work on older Android phones

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যেক বছরই নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয় WhatsApp। এ বছরেও সেই নিয়মের অন্যথা হয়নি। 2026 পড়তে না পড়তেই একের পর এক নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (WhatsApp Alert)। তবে এবার ব্যবহারকারীদের জন্য খারাপ খবর নিয়ে হাজির হল WhatsApp। জানা যাচ্ছে, আসন্ন 8 সেপ্টেম্বর থেকে অসংখ্য পুরনো স্মার্টফোনে আর চলবে না WhatsApp।

এই ফোনগুলিতে আর চলবে না Whatsapp

মেটার মালিকানাধীন Whatsapp একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, অ্যান্ড্রয়েড 6.0 এর নিচে থাকা বিভিন্ন পুরনো স্মার্ট ফোনগুলিতে আর সাপোর্ট করবে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। একেবারে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, সংস্থাটি নতুন ফিচার এবং উন্নত পারফরমেন্সের জন্য তাদের সিস্টেম আপগ্রেড করছে। মূলত সে কারণেই আগামী 8 সেপ্টেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েড 5.0 বা 5.1 সিস্টেমযুক্ত স্মার্টফোনগুলিতে Whatsapp একেবারেই ব্যবহার করা যাবে না।

ঠিক যে কারণে এমন সিদ্ধান্ত Whatsapp এর

মেটার মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে, তারা তাদের সিস্টেমে বেশ কিছু আপগ্রেড করছে। এর ফলে পুরনো অপারেটিং সিস্টেমগুলিতে আসন্ন আধুনিক ফিচার এবং নিরাপত্তা আপডেটগুলি ব্যবহার করা যাবে না। বিশেষ করে পুরনো মডেলের মোবাইল ফোনগুলি হ্যাক করা এবং সেগুলি থেকে তথ্য চুরি করা জালিয়াতদের পক্ষে অনেকটাই সহজ কাজ। তাই ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবেই অ্যান্ড্রয়েড 6.0 এর নিচের ফোনগুলিতে আর WhatsApp চলবে না।

অবশ্যই পড়ুন: বদলাবে ভাগ্য! KKR-র অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া?

এখন কী করণীয়?

Samsung Galaxy S4 থেকে শুরু করে নেক্সাস 4, এলজি জি2 এর মতো পুরনো মডেলের স্মার্ট ফোনগুলি যেহেতু পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনে রয়েছে তাই সেগুলিতে আর WhatsApp ব্যবহার করা যাবে না। খুব শীঘ্রই ব্যবহারকারীরা এই ধরনের পুরনো ফোনের WhatsApp এ বিশেষ সতর্কবার্তা পেয়ে যাবেন। এখন প্রশ্ন, গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বন্ধ হয়ে গেলে কী করবেন? বলে রাখি, আপনার ফোনে যদি 6.0 অ্যান্ড্রয়েড সিস্টেম কাজ না করে সেক্ষেত্রে নতুন এবং আপগ্রেডেড স্মার্টফোন কিনে নিন।