মিলবে ৬% সুদ, এবার ব্যাঙ্কিং পরিষেবা চালু করতে X Money আনছেন ইলন মাস্ক

Published:

X Money To launch

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের সবচেয়ে বড় ধন কুবের ইলন মাস্ক তাঁর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-কে সর্বগুণে সম্পন্ন করে তুলতে চান। সে কথা এর আগে বেশ কয়েকবার জানিয়েছেন টেসলা কর্তা। মূলত সেই লক্ষ্যেই X চ্যাটের পর এবার X মানি (X Money) পরিষেবা চালু করতে চলেছেন ইলন মাস্ক। তবে এর জন্য আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না ব্যবহারকারীদের। বরং X অ্যাপের মধ্যেই অনলাইন ব্যাঙ্কিং ও লেনদেনের সুবিধা অর্থাৎ X মানি এর পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

X মানিতে কোন কোন সুবিধা পাওয়া যাবে?

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্কের সংস্থা X মানিতে পিয়ার টু পিয়ার পেমেন্ট পরিষেবা চালু করবে বলেই আশা করা হচ্ছে। অর্থাৎ সরাসরি একজন ব্যক্তি অপরজনকে টাকা পাঠাতে এবং পেমেন্ট রিসিভ করতে পারবেন। ওই রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ পরিষেবা চালু হলে একজন গ্রাহক X এ চ্যাটের মাধ্যমে সহজেই নিজের পরিচিতদের টাকা পাঠাতে পারবেন।

একই সাথে X মানির তরফে ব্যবহারকারীরা একটি ভিসা ডেবিট কার্ড পাবেন। অ্যাপে অনলাইন লেনদেনের পাশাপাশি যা ব্যবহার করে অফলাইনেও লেনদেন করতে পারবেন তাঁরা। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, ইলন মাস্কের সংস্থা এই X মানিতে xAI নামক একটি ফিচার থাকছে যার সাহায্য গ্রাহক খুব সহজেই টাকা কোথায় খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে সেই হিসেব রাখতে পারবেন। কয়েকটি রিপোর্ট মারফত খবর, প্রাথমিকভাবে X মানি ব্যবহার করে অনলাইন লেনদেন করলে ব্যবহারকারীরা 3 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এও শোনা যাচ্ছে, X মানিতে টাকা জমিয়ে রাখলে সঞ্চয়ের উপর 6 শতাংশ পর্যন্ত সুদ মিলতে পারে।

অবশ্যই পড়ুন: একটু পরেই ভারী বৃষ্টির হানা, দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগ! আবহাওয়ার খবর

কবে চালু হবে এই পরিষেবা?

মাস্কের সমস্ত জানাচ্ছে, প্রাথমিকভাবে এই বিশেষ পরিষেবা আমেরিকার বেশ কয়েকটি শহরে চালু করার পরিকল্পনা রয়েছে। তবে এর জন্য দরকার প্রয়োজনীয় লাইসেন্স। তা পাওয়া গেলেই এই বিশেষ ব্যাঙ্কিং পরিষেবা চালু করে দেবে X। যদিও ঠিক কবে নাগাদ এই বিশেষ পরিষেবাটি লঞ্চ করা হবে তা নিয়ে কিছুই জানায়নি মাস্কের সংস্থা। তবে শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে এই বিশেষ পরিষেবা চালু করার পর পরবর্তীতে এর সাফল্যকে সামনে রেখে একে একে আমেরিকার অন্যান্য জায়গাতেও চালু হবে X মানি।