সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ এপ্রিল, শুক্রবার। জিডিপিতে ভারতের পতন, মহিলা সংরক্ষণ আইন, রাশিয়া থেকে ভারতের তেল কেনার হুঁশিয়ারি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পশ্চিম এশিয়ার যুদ্ধে বিরাট ক্ষতি দেশের কলা চাষিদের
পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে ভারতের কলা চাষিরা বিরাট সংকটের মুখে পড়েছেন। হ্যাঁ, মহারাষ্ট্রের জলগাঁও এবং সোলাপুরে কলার দাম তো ২২ টাকা থেকে একেবারে নেমে ২ থেকে ৩ টাকায় দাঁড়িয়েছে। আর রপ্তানি বন্ধ হওয়ার কারণে বাজারে অতিরিক্ত যোগান তৈরি হয়েছে। যার ফলে দাম একবারে তলানিতে। কৃষকদের ব্যাপক পরিমাণের লোকসান হচ্ছে। কেউ কেউ চাষ বদলানোর কথা ভাবছেন। এমনকি এতে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। সরকার সহায়তার উদ্যোগ নিলেও কৃষকদের ভবিষ্যৎ এখনও পর্যন্ত অনিশ্চিত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর হানা
ভোটের মুখে তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়ি এবং অফিসে আয়কর দফতর হানা দিয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণা এবং বেআইনি জমি লেনদেনের অভিযোগ রয়েছে। আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তদন্তে এক ব্যবসায়ীর সূত্র ধরেই তাঁর নাম উঠে এসেছে। এই ঘটনায় যে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে নির্বাচনের আগে পরিস্থিতি আরও উত্তপ্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) মোথাবাড়ি কাণ্ডে এক মামলায় জামিন হলেও জেলমুক্তি নয়
মালদার মোথাবাড়ি কান্ডে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এক মামলায় জামিন পেয়েছেন। তবে এখনই তিনি জেল মুক্তি পাচ্ছেন না। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বাকি থাকার কারণে আদালত হেফাজতের নির্দেশ দিয়েছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মোট ১২টি এফআইআর দায়ের করেছিল তাঁর বিরুদ্ধে। যার মধ্যে কয়েকটি তদন্ত এখনও পর্যন্ত চলছে। পুলিশ দাবি করছে যে, তাঁর উস্কানেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তার ফলে জামিন মিললেও আপাতত তাঁকে জেলে থাকতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) অর্থনীতিতে একধাপ পিছিয়ে ষষ্ট স্থানে গেল ভারত
ভারতীয় রুপির পতন এবং জিডিপি সংশোধনের কারণে দিনের পর দিন দেশের অর্থনীতি তলানিতে ঠেকছে। বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে নেমে আসল ভারত। এমনটাই জানাচ্ছে আইএমএফ এর একটি রিপোর্ট। ডলারের বিপরীতে রুপির দুর্বলতা এবং তেলের দাম বৃদ্ধির কারণে অর্থনীতির আকার দিনের পর দিন কমছে। যদিও বিশেষজ্ঞদের মতে, এটি সাময়িক পতন। তাদের পূর্বভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই ভারত আবার চতুর্থ স্থান ফিরে পেতে পারে। আর ভবিষ্যতে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) জামিন পেলেন বাংলাদেশে বন্দী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস
চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে এক মামলায় জামিন পেলেও এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। তাঁকে জেলবন্দি থাকতে হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম আদালত জমি দখল সংক্রান্ত মামলায় তাঁকে জামিন দিয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহসহ অন্তত মোট ছয়টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। বিশেষ করে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মামলাটি এখন গুরুতর। যার ফলে সমস্ত মামলায় জামিন না পাওয়া পর্যন্ত তিনি জেলেই থাকবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ১৩০ কিমি বেগে ছুটবে ট্রেন, হাওড়া-শিয়ালদা রুটে বাড়ল গতি
ভারতীয় রেলওয়ে গাজিয়াবাদ মিরাট সাহারানপুর রুটে ট্রেনের সর্বোচ্চ গতি এবার ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা করার প্রস্তুতি নিচ্ছে। নতুন সিগন্যালিং এবং ইন্টারলকিং ব্যবস্থা সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেই রেল সূত্রের খবর। এই উন্নত ব্যবস্থার ফলে যাত্রীরা কম সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবে। আর নিরাপত্তা অনেকটাই বাড়বে। এদিকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেল কর্তৃপক্ষ পরিষেবা আরও উন্নত করছে। যার ফলে এই রুটে চলা হাওড়া এবং শিয়ালদাগামী ট্রেনগুলোর গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ট্রাম্পের নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়া থেকে তেল কিনবে ভারত
ভারত আমেরিকার সতর্কতা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি সত্বেও ভারত জানিয়ে দিয়েছে যে, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম আপস করা হবে না। মার্চ ২০২৬-এ রাশিয়া থেকে আমদানি বেড়ে একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে ভারত এখন একাধিক দেশ থেকেই জ্বালানি সংগ্রহ করছে, যাতে সরবরাহ নিশ্চিত থাকে। ফলে তেলের সরবরাহ নিয়ে কোনও রকম দুশ্চিন্তা নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ভোটের আগে বাংলায় ৪১৭ কোটি টাকা সহ মাদক, আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কড়া নজরদারির মাঝেই প্রায় ৪১৭ কোটি টাকা নগদ এবং নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করে ফেলল নির্বাচন কমিশন। উদ্ধার করা হয়েছে নগদ টাকা, মদ, মাদক, সোনা সহ বিপুল পরিমাণ সম্পদ। এর পাশাপাশি ৩২৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৩৯ রাউন্ড কার্টুজ আর ১১১০টি বোমা এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য সংস্থার যৌথ অভিযানেই এই সাফল্য মিলেছে। কমিশন জানাচ্ছে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) অন্তঃসত্ত্বার দোহাই দিয়ে আগাম জামিনের আর্জি টিসিএস চক্রী নিদা খানের
নাসিকের টিসিএস অফিসে কর্মীদের উপর নির্যাতন এবং ধর্মান্তরনের অভিযোগে মূল অভিযুক্ত নিদা খান পলাতক অবস্থায় রয়েছেন। তবে তিনি সেখানে থেকেই আগাম জামিনের আবেদন করেছেন। তাঁর আইনজীবী দাবি করছেন যে, তিনি নাকি অন্তসত্ত্বা। এ কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি মুক্তি চাইছেন। ইতিমধ্যেই মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসআইটি জানিয়ে দিয়েছে, অভিযুক্তরা কর্মীদের উপর শারীরিক এবং ধর্মীয় চাপ দিত। আর টাটা গ্রুপ তদন্ত কমিটি গঠন করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ১৬ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর মহিলা সংরক্ষণ আইন
১৬ এপ্রিল, ২০২৬ দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে নারীশক্তি বন্ধন অধীনিয়ম বা মহিলা সংরক্ষণ আইন ২০২৩। আর এই আইনে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেই খবর। কিন্তু বাস্তবে তা কার্যকর করার জন্য জনগণনা এবং ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। কেন্দ্র ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে। আর বিরোধীরা এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুললেও সরকার প্রযুক্তিগত কারণের কথা জানাচ্ছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










