সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাসে দেশে তীব্র গরম, তাপপ্রবাহ (Heat Wave) রেকর্ড তৈরি হয়েছে। জানলে আঁতকে উঠবেন, উত্তরপ্রদেশের বান্দাতে তাপমাত্রা ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এপ্রিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রাগুলোর মধ্যে অন্যতম। গত ৪ বছরের মধ্যে এটিই সবচেয়ে গরম এপ্রিল হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে বাংলা সহ দেশের অন্যান্য রাজ্যের পরিস্থিতিও বেশ খারাপ। এক কথায় ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। যাইহোক, এদিকে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আপনিও কি গরমে কষ্ট পাচ্ছেন?
রাজ্যগুলিকে বিশেষ পরামর্শ কেন্দ্রের
কেন্দ্র সরকার পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্যকে সতর্ক করেছে এবং হিট স্ট্রোক ইউনিট খোলার নির্দেশ দিয়েছে। হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে, যাতে গরমজনিত অসুস্থতা দ্রুত চিকিৎসা করা যায়। এমনকি অ্যাম্বুলেন্স অবধি প্রস্তুত রাখতে বলা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩–৪ দিন তাপপ্রবাহ কিছুটা কমতে পারে, তবে তার পর আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে তীব্র গরম চলতে পারে।
আরও পড়ুনঃ বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, কালবৈশাখী! দক্ষিণবঙ্গের ৭ জেলায় অ্যালার্ট, আবহাওয়ার খবর
এক রিপোর্ট অনুযায়ী, চলতি বছর এপ্রিল মাসের এখনও অবধি প্রায় ৪৫ বার নাকি আলাদা আলাদা জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর রেকর্ড করা হয়েছে। ২০২২ সালের পর এই ২০২৬ সালে এমন ঘটনা ঘটল। ২০২২ সালে এরকম রেকর্ড পরিমাণ গরম ৫৬ বার হয়েছিল।
ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, লু
আগামী দিনের পরিস্থিতির কথা বললে, বিভিন্ন আবহাওয়া অফিস দেশের বহু রাজ্যে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় এবং প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এদিকে পাহাড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে। তবে আবার লু-ও ফিরে আসতে পারে বলে আহসঙ্কা। মে মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন করে পারদ চড়তে শুরু করবে বিভিন্ন জায়গায়। আগামী মে মাসে রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু এলাকার পারদ ৪৮ থেকে ৫০ ডিগ্রি অবধি হয়ে যেতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে দক্ষিণ ভারতের মধ্যে কেরল এবং কর্ণাটকের প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে। তবে অস্বস্তিতে ভরা আবহাওয়াও থাকবে।










