ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। সকাল থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) প্রখর রোদের তেজ যেমন দিশেহারা করে তুলছে ঠিক তেমনই আবার ঘামের অস্বস্তি ক্রমেই বেড়ে চলেছে। দুপুরের দিকে চড়া রোদের কারণে রাস্তায় বের হওয়াই দায়। তবে, এবার এই পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামীকাল (Weather Tomorrow) থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং ওড়িশায়। অন্য দিকে, উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আপাতত, উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকেই সূর্যের প্রখর তেজ দেখা যাবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। একই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। তবে গরম এখনই কমবে না।

আরও পড়ুন: ঋতব্রতদের পর এবার শুভেন্দুর বৈঠকে যোগ দিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গরমের দাপট বজায় থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আগামীকালও দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। আগামী সাত দিন সেখানে আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরের পাঁচ জেলায় বুধবারও ঝড়বৃষ্টি চলবে। ঝড়বৃষ্টির প্রভাবে উত্তরের বেশ কিছু জায়গায় সপ্তাহান্তে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।