আজও বিকেলে ভিজবে দক্ষিণবঙ্গ, কোথায় কোথায় বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে ব্যাহত হয়েছে জনজীবন। দিন রাত হয়েই যাচ্ছিল বৃষ্টি, যার ফলে দক্ষিণের (South Bengal) একাধিক জেলায় জমে হয়েছিল জল। তবে আজ থেকে কমতে শুরু করেছে বৃষ্টির দাপট। তাই সকাল থেকেই এই রোদ তো এই এক পশলা বৃষ্টি হয়েই চলেছে। তবে বিকেলের দিকে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, টানা ভারী বৃষ্টি থেকে আপাতত সপ্তাহান্তে (Weather Tomorrow) কিছুটা রেহাই পেতে চলেছে আমজনতা।

আজ বিকেলেও হবে বৃষ্টি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে শহরের আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে অনবরত। মাঝে মধ্যে কখনও রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও সেটাও আবার সাময়িক। এমতাবস্থায় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বিকেলেও জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে মেদিনীপুরের কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই আপাতত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ‘একবার জেলে গেলে’ সেবাশ্রয়ে দুর্নীতি টেনে অভিষেককে ‘চিটিংবাজ ভাইপো’ আখ্যা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আগামীকাল উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হলেও থাকবে না ভারী বৃষ্টির দাপট। তবে আগামী সপ্তাহ থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির দাপট।