মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতা: গুমোট গরম থেকে অবশেষে মুক্তি মিলল। বৃহস্পতিবার একনাগাড়ে বৃষ্টির জেরে বাংলার আবহাওয়া এক ধাক্কায় অনেকটা পাল্টে গিয়েছে। চিন্তা নেই, কারণ আলিপুর আবহাওয়া দফতরের তরফে আজ শুক্রবারও বাংলার জেলায় জেলায় প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের (Weather Today) পূর্বাভাস জারি করা হয়েছে।  সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে। এদিকে বেলা গড়ালে আকাশ আরও কালো হবে সঙ্গে মুষলধারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ শুক্রবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, বাঁকুড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সর্তকতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বৃষ্টিপাত চলবে কোচবিহার,কালিম্পং, দার্জিলিং,মালদা,উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার এক বা দুটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলেও আশঙ্কা করা হচ্ছে। কলকাতাতেও বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।