মুহূর্তের মধ্যে বদলাবে আবহাওয়া, কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের ৬ জেলায়

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টি অতীত! এখন শুধুই গরম। বৃষ্টি কমতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ফের একবার গরমের দাপট দেখা দিতে শুরু করেছে। গরম আবহাওয়ার জেরে নতুন করে প্রাণ ওষ্ঠাগত সকলের। যদিও চিন্তা নেই, কারণ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে নতুন করে আবহাওয়া (Weather Update) বদলের ইঙ্গিত দিয়েছে বিভিন্ন আবহাওয়া অফিস। জেলায় জেলায় আকাশ কালো করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা। কোথায় কোথায় বৃষ্টি হবে? চলুন জেনে নেওয়া যাক।

বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

এমনিতেই সেপ্টেম্বর শেষ থেকে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেইসঙ্গে সাগরও গরম হয়ে উঠেছে। আবহাওয়ার মেগা পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা বলে শোনা যাচ্ছে। যাইহোক, বর্তমানে ঘূর্ণাবর্তের জেরে আজ বুধবারও পশ্চিমাঞ্চলের কিছু জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হলেও হতে পারে।

আরও পড়ুনঃ মোদীকে দেওয়া হবে ভারতরত্ন সম্মান? জল্পনার মাঝেই মুখ খুললেন জেপি নাড্ডা

তবে চিন্তা নেই, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রবল বজ্রপাতের সঙ্গে বৃষ্টির মাত্রা এক ধাক্কায় বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। বাড়বে বৃষ্টি, প্রবল বজ্রপাতের আশঙ্কা! আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও প্রবল বজ্রপাত এবং ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু এলাকায়।