গুমোট গরম থেকে মুক্তি, কিছুক্ষণেই ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ ক্রমেই উষ্ণ হচ্ছে বাংলা সহ দেশের একাধিক জায়গার তাপমাত্রা। আর এর জন্য দায়ী করা হচ্ছে সুপার এল নিনো সিস্টেম-কেই। বিভিন্ন আবহাওয়া মডেল ইঙ্গিত দিয়েছে, প্রশান্ত মহাসাগরের পর্যবেক্ষণ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সবথেকে বড় কথা, ২০২৬ সালের শেষভাগে আরও শক্তিশালী উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। চলতি বছর তো আবার কিছু অঞ্চলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস থেকে শুরু করে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD। বর্তমান সময়ে প্রখর দহন তাপে তপ্ত হয়ে উঠছে বাংলা। যদিও চিন্তা নেই, কারণ আজ বুধবার বিকেল বা সন্ধের মধ্যে স্থান বিশেষে দুই এক জায়গায় বজ্রবিদ্যুত সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে।

বিকেলেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

আবহাওয়াবিদরা জানিয়েছেন, যতক্ষণ না বাংলায় বর্ষা ঢুকছে ততদিন অতিরিক্ত গরমে জ্বলবে বাংলা। এদিকে আজ থেকে আগামী ৫ জুন অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি তো আবার ভারী বর্ষণের ভ্রূকুটি রয়েছে। তবে দক্ষিণবঙ্গে অস্বস্তি কাটবে না। তাপমাত্রা এক লাফে অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে খবর। উত্তর-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করা একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, যার প্রভাবে বৃষ্টি চলবে।

আরও পড়ুনঃ সকাল ১০টার মধ্যে অফিসে না ঢুকলে… রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা নবান্নর

আজ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হাওড়া, কলকাতায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এরপর আগামীকাল বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা একলাফে বৃদ্ধি পাবে বাংলায়। বিশেষভাবে প্রভাবিত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক বিকেলের দিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন উত্তরের দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।