তৈরি বজ্রমেঘ, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে তুমুল ঝড়-বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই বাংলায় ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গোড্ডা অঞ্চলে কিছু এলাকায় স্থানীয় বজ্রমেঘ তৈরি হয়েছে। এর প্রভাবে দুপুর ৩ টের বা তারপরে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি নামতে পারে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে (Weather Update) উত্তরবঙ্গে জেলাগুলিতে ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদিও এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির পালা। ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। আপনারা যদি আজ বিকেলের দিকে বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড় বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আজ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই আছড়ে পড়বে ব্যাপক ঝড়-বৃষ্টি। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বলতে পারি ঝড়। যদিও এই বৃষ্টি খুব একটা স্বস্তি বয়ে আনবে না। উল্টে গরমের মাত্রা আরো কয়েক ধাপ বাড়িয়ে দেবে।

আরও পড়ুনঃ আদানির পর এবার বাংলায় লগ্নির ইঙ্গিত আম্বানির রিলায়্যান্সের, বৈঠক চলতি মাসেই

বিভিন্ন আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বাংলায় বর্ষা ঢুকতে আর কিছু সময়ের অপেক্ষা। প্রথমে উত্তরবঙ্গ তারপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শুরু হবে বর্ষার বৃষ্টি। ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সবকিছু ঠিকঠাক থাকলেই জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ঢুকে যাবে বর্ষা। তারপর ধীরে ধীরে অগ্রসর হবে দক্ষিণবঙ্গের দিকে। সূত্রের খবর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে জুনের তৃতীয় সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক বিকেলে কেমন থাকবে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আইএমডি-রে সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ বৃহস্পতিবারেই কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আর দু’-তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে।