বারুইপুর থেকে দিঘা যান লাক্সারি এসি স্লিপার বাসে, দেখে নিন রুট ও সময়সূচি

Published:

AC Sleeper Baruipur Digha Bus

অনন্যা সরকার, দক্ষিণ ২৪ পরগণা: বারুইপুরের বাসিন্দাদের জন্য দিঘা যাওয়ার জন্য এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত সুপারফাস্ট বাস পরিষেবা (Baruipur Digha Bus)। এই সিটার স্লিপার এসি কোচ বাসটিতে ফ্রি ওয়াই-ফাই, ইউএসবি চার্জিং পোর্ট থেকে শুরু করে রয়েছে একাধিক সুযোগ-সুবিধা। এটি বারুইপুর থেকে গড়িয়া, মেচেদা হয়ে দিঘা পৌঁছায়। আসুন তাহলে এই লাক্সারি এসি বাসটির বিস্তারিত রুট, সময়সূচি ও সুবিধাগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক। 

বারুইপুর দিঘা এসি স্লিপার বাসের সময়সূচি ও রুট

বারুইপুর থেকে দিঘাগামী শীতাতপ নিয়ন্ত্রিত সিটার স্লিপার বাসটি যায় ভায়া বারুইপুর – হরিনাভি – কামালগাজী – গড়িয়া 5 এবং 6 নং বাসস্ট্যান্ড – পাটুলী মোড় – গাঙ্গুলী বাগান – বাঘাযতীন – সুলেখা মোড় – যাদবপুর – ঢাকুরিয়া – গোলপার্ক – গড়িয়া হাট – রাসবিহারী – হাজরা মোড় – ভবানীপুর – এক্সাইড মোড় – ময়দান – ধর্মতলা(কোলকাতা) – পার্কস্ট্রিট – হেস্টিংস – দ্বিতীয় হুগলি সেতু – শালিমার টোল প্লাজা – ক্যারি রোড – বেলেপোল – সাঁতরাগাছি – কোনা এক্সপ্রেস – আলমপুর – ধূলাগড় – রাণীহাটি – পাঁচলা – উলুবেড়িয়া – বাগনান – কোলাঘাট – মেছেদা – রাধামণি – নিমতৌড়ি – নন্দকুমার(হাইরোড) – নরঘাট – মগরাজপুর – চন্ডীপুর – বাজকুল – হেঁড়িয়া – কালিনগর – নাচিন্দা – মারিশদা – কাঁথি রূপসী বাইপাস – কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড – দিঘা বাইপাস – ঘাটুয়া – পিছাবনি – চাউলখোলা(মন্দারমণি) – দেউলী বাংলা – বালিসাই(তাজপুর) – চোদ্দমাইল(সংকরপুর) – রামনগর – ঠিকরা মোড় – ফতেপুর – অলংকারপুর – ওল্ড দিঘা – নিউ দিঘা হয়ে দিঘা বর্ডার পর্যন্ত। 

দিঘা যাবার সময় এই বাসটি – 

  • বারুইপুর থেকে ছাড়ে – সকাল ৫:৩০-এ। 
  • গড়িয়া থেকে ছাড়ে – সকাল ৬:৩০-এ। 
  • কলকাতা(ধর্মতলা) থেকে ছাড়ে – সকাল ৭:৩০-এ। 
  • ধূলাগড় ব্রিজ থেকে ছাড়ে – সকাল ৮:১০-এ। 
  • মেছেদা ফ্লাইওভার থেকে ছাড়ে – সকাল ৯;১০-এ। 
  • নন্দকুমার(হাইরোড) থেকে ছাড়ে – সকাল ৯:৪৫-এ। 
  • হেঁড়িয়া থেকে ছাড়ে – সকাল ১০:২০-তে। 
  • কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ছাড়ে –  বেলা ১০:৫০-এ। 
  • নিউ দিঘা পৌঁছায় – বেলা ১১:৫০-এ। 

আরও পড়ুন: কালনা থেকে দিঘা যান SBSTC-র বাসে, মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি, জেনে নিন রুট ও সময়সূচি

বারুইপুর ফেরার সময় বাসটি-

  • নিউ দিঘা থেকে ছাড়ে – রাত ৮:২০-তে 
  • কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – রাত ৯:২০-তে। 
  • হেঁড়িয়া থেকে ছাড়ে – রাত ৯:৫০-এ।
  • নন্দকুমার(হাইরোড) থেকে ছাড়ে – রাত ১০:২০-তে। 
  • মেছেদা ফ্লাইওভার থেকে ছাড়ে – রাত ১০:৫০-এ। 
  • ধূলাগড় ব্রিজ থেকে ছাড়ে – রাত ১১:৫০-এ। 
  • কলকাতা থেকে ছাড়ে – রাত ১২:৫০-এ। 
  • গড়িয়া থেকে ছাড়ে – রাত ১:৩০-এ।  
  • বারুইপুর পৌঁছায় – রাত ২:৩০-এ। 

এসএম পুচু পরিবহনের এই এসি স্লিপার বাসটিতে যাত্রীদের একাধিক সুযোগ সুবিধা প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে এলইডি টিভি, ইউএসবি চার্জিং পোর্ট, ফ্রি ওয়াই-ফাই, রিডিং লাইট, কম্বল, বালিশ, বেডশিট, স্ন্যাকস ও পানীয় জলের বোতল, মিউজিক সিস্টেম, এলইডি ডিসপ্লে বোর্ড এবং সিসিটিভি নজরদারি। এই বাসে অগ্রিম সিট বুকিংয়ের জন্য একাধিক অপশন রয়েছে। কোম্পানির বুকিং নম্বরের পাশাপাশি অনলাইনে এসএম পুচু-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বুক করা যায়।                                                     

আরও Baruipur BUS Digha