কালনা থেকে দিঘা যান SBSTC-র বাসে, মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি, জেনে নিন রুট ও সময়সূচি

Published:

Kalna Digha Bus

অনন্যা সরকার, কলকাতা: সরকারি বাসে পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে সরাসরি পৌঁছে যেতে পারবেন পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘায়। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC) দ্বারা পরিচালিত এই বাসটি (Kalna Digha Bus) ভোর ৫:৩০ টায় কালনা নতুন বাসস্ট্যান্ড থেকে দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটির বর্ধমান, কামারপুকুর, মেচেদা, রামনগর হয়ে গন্তব্যে পৌঁছতে সময় লাগে ৯ থেকে ৯ ঘণ্টা ২০ মিনিট মতো। আসুন তাহলে কালনা – দিঘা সরকারি বাসের রুট ও বিস্তারিত সময়সূচি দেখে নেওয়া যাক। 

কালনা দিঘা সরকারি বাসের সময়সূচি ও রুট

সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কালনা – দিঘা বাসটি যায় ভায়া ধাত্রীগ্রাম – মধুপুর – বোহার, বুলবুলিতলা – সাতগাছিয়া – হাটগোবিন্দপুর – পাহাড়হাটি – কালনা গেট – বর্ধমান স্টেশন – গোলাপবাগ – বর্ধমান নবাবহাট – বাসস্ট্যান্ড – বর্ধমান বাইপাস –  বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড –  তেলিপুকুর – বাঁকুড়া মোড় – সেহারাবাজার – উচালন – পল্লিশ্রী – আরামবাগ – গোঘাট – কামারপুকুর – রামজীবনপুর – ক্ষীরপাই – রাধানগর – ঘাটাল – দাসপুর – সুলতাননগর –  গৌরা – সোনামুই – খুকুড়দহ – কেশাপাট – মেচগ্ৰাম – সিদ্ধা –  দেউলিয়া বাজার – হলদিয়া মোড় – মেচেদা – রাধামনি – নিমতৌড়ি – নন্দকুমার – নরঘাট – চন্ডীপুর – বাজকুল – হেঁড়িয়া – কালীনগর – নাচিন্দা – মরিশদা – কাঁথি, চাউলখোলা – বালিসাই – রামনগর হয়ে দিঘা। 

দিঘা যাওয়ার সময় এসবিএসটিসি-এর এই বাসটি –

  • কালনা নতুন বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – ভোর ৫:৩০-টায়। 
  • বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ৭:৪৫-এ। 
  • বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ৮:১৫ মিনিটে।  

আরও পড়ুন: পুজোর আগেই ফেরত দিতে হবে রোজভ্যালির টাকা, বড় রায় হাইকোর্টের

আর কালনা ফেরার সময় বাসটি –

  • দিঘা থেকে ছাড়ে – সকাল ১০:১৫-এ। 
  • কাঁথি থেকে ছাড়ে – বেলা ১১:১০-এ। 
  • বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:১০-এ। 

জানিয়ে রাখি, এসবিএসটিসি-এর এই বাসটি দিঘা থেকে কালনা আসার সময় আলিশা বাসস্ট্যান্ডে যায়না, তেলিপুকুর থেকে বর্ধমান নবাবহাট বাসস্টপে চলে আসে। সরকারি বাস হওয়ায় মহিলারা এই বাসে বিনামূল্যে সফর করতে পারেন। তাই ট্রেনের টিকিটের ঝামেলা ছাড়াই সরকারি বাসে আরামদায়কভাবে কালনাবাসীরা পৌঁছে যেতে পারেন পছন্দের পর্যটন কেন্দ্রে।