এইসব মহিলারা ১৭ সেপ্টেম্বর পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা

Published:

annopurna cm

আনিষা চৌধুরী, কলকাতা: নতুন শাসক দলের সহায়তায় শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এখানে নির্দিষ্ট শর্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাচ্ছেন। এই প্রকল্পে সেপ্টেম্বর মাসের ৩,০০০ টাকা আগামী ১৭ তারিখে দেওয়ার কথা। নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে এই টাকা পাঠানো হয়ে থাকে, এইবারেও তার অন্যথা হবে না। তবে আবেদন করলেই যে প্রত্যেকের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পৌঁছবে, এমনটা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকের নথি ভালোভাবে যাচাইয়ের পর যাঁদের আবেদন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য ঠিক রয়েছে, তাঁরাই টাকা পাওয়ার তালিকায় থাকবেন।

কারা টাকা পাবেন না?

আবেদনগুলি যাচাইয়ের সময় বহু আবেদনে বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে যাচাই হওয়া আবেদনের মধ্যে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল অথবা আটকে রাখা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে এই আবেদনকারীদের আগামী ১৭ সেপ্টেম্বরের কিস্তি পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। যতক্ষণ না তাঁদের আবেদনের সমস্যা মিটছে ততক্ষণ পর্যন্ত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। বিশেষ করে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে অমিল, নথিতে বিভিন্ন ধরনের ভুল তথ্য কিংবা প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ না হওয়ার মতো বিষয় টাকা আটকে যাওয়ার কারণ হতে পারে।

এছাড়াও টাকা না পাওয়ার আরও একটি বড় সমস্যা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা। উপভোক্তার অ্যাকাউন্টে DBT পরিষেবা সক্রিয় না থাকলে অথবা আধার সংযোগে সমস্যা থাকলে সরকারি অর্থ সরাসরি অ্যাকাউন্টে পৌঁছতে পারে না। একইভাবে আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে যদি সরকারি নথিতে থাকা তথ্যের গরমিল থাকে তাহলে যাচাইয়ের সময় আবেদন আটকে যেতে পারে। তাই যাঁরা টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আবেদনের তথ্য ঠিক রয়েছে কিনা, তা দেখে নেওয়া জরুরি।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রেও ১৭ সেপ্টেম্বরের কিস্তি নিশ্চিত নয়। কারণ টাকা পাঠানোর আগে আবেদনকারীর যোগ্যতা এবং নথিপত্র ভালোভাবে যাচাই করা হচ্ছে। অর্থাৎ আবেদন জমা পড়েছে বলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে না। যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের ক্ষেত্রে বাতিলের কারণ জেনে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই ৪% DA বাড়তে পারে সরকারি কর্মচারীদের

তবে ১৭ লক্ষ আবেদন বাতিল বা আটকে গিয়েছে মানেই এই নয় যে সংশ্লিষ্ট মহিলারা ভবিষ্যতেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। যাঁদের আবেদনে ভুল বা নথিগত সমস্যা রয়েছে, তাঁদের তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। নতুন করে আবেদন করার ক্ষেত্রেও পরবর্তী জনকল্যাণ শিবিরের দিকে নজর রাখতে বলা হয়েছে। তাই ১৭ সেপ্টেম্বর টাকা না ঢুকলে হতাশ না হয়ে প্রথমে আবেদনের স্ট্যাটাস এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।