মেসি কাণ্ডে দ্বিতীয়বার থানায় অরূপ, বাইরে জুতোর মালা নিয়ে বিক্ষোভ জনতার

Published:

Aroop Biswas

প্রীতি পোদ্দার, কলকাতা: মেসি কাণ্ড নিয়ে ফের বিপাকে অরূপ বিশ্বাস (Aroop Biswas)! আজও বিধাননগর দক্ষিণ থানার বাইরে আক্রোশের মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী। দেখা যায়, থানার বাইরে জুতোর মালা নিয়ে অপেক্ষা করে রয়েছেন ক্ষুব্ধ জনতা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দেখা মাত্র চটে যায় তাঁরা। টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

একাধিক অভিযোগ দায়ের অরূপের বিরুদ্ধে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ ঘোষের বিরুদ্ধে মেসি কাণ্ডের ঘটনায় এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। প্রথমবার তলব এড়ানোর সময় অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু অরূপকে সেই সময়টাও দিতে নারাজ পুলিশ।

দ্বিতীয়বার তলব করা হল অরূপকে

এরপর গত ৭ জুন বিধাননগর পুলিশের একটি দল তাঁর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে। বাড়িতে কেউ না থাকায় দরজায় নোটিশ টাঙিয়ে ৮ জুন থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেদিনও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি অরূপ বিশ্বাস। পরে তিনি আদালতের দ্বারস্থ হয়ে আইনি সুরক্ষা চাইলেও কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি। শেষে বাধ্য হয়ে দু’বার হাজিরা না দেওয়ার পর গত ১৮ জুন প্রথম হাজিরা দেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেবার তাঁকে টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু জিজ্ঞাসাবাদ এখনই শেষ হচ্ছে না। আজ পুনরায় তাঁকে মেসি কাণ্ডের জন্য বিধাননগর দক্ষিণ থানায় ডাকা হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন: বেকারদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা, যুবশক্তি নিয়ে বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

ক্ষুব্ধ জনতা

থানায় যখন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশের জেরার মুখে পড়েছে, অন্যদিকে তখন বিধাননগর দক্ষিণ থানার বাইরে জুতোর মালা নিয়ে অপেক্ষা করছেন একদল বিক্ষোভকারীরা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দেখা মাত্র চটে যায় তাঁরা। ক্ষোভে ফেটে পড়ে। টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়। তবে কি আজও জনতার বিক্ষোভের মুখে পড়বেন অরূপ বিশ্বাস? পাশাপাশি আজ জিজ্ঞাসাবাদে এই মামলায় নতুন কী তথ্য সামনে উঠে আসে, সেটাই দেখার।