বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আক্রান্ত তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। অভিযোগ, মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (Mamata Trinamool) দলীয় সভায় অংশ নিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় কয়েকজন। তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ারও অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কুণালের গাড়িতে লাঠি, রড দিয়ে আঘাত করছেন কয়েকজন স্থানীয় বাসিন্দারা। এমনকি বেলেঘাটার বিধায়কের গাড়িতে ডিমও ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে স্থানীয়দের হামলায় নাকি আহত হয়েছেন কুণাল ঘোষ। গোটা ঘটনায় অভিযোগের তীর ঘুরেছে বিজেপির দিকে।
কুণাল ঘোষকে গো ব্যাক স্লোগান
জানা গিয়েছে, শনিবার শ্রীরামপুরে মমতা তৃণমূলের সভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এদিন কুণালের সাথেই একই গাড়িতে যাচ্ছিলেন মমতা তৃণমূলের অন্যান্য বেশ কয়েকজন নেতাকর্মীও। সূত্রের যা খবর, গাড়ি নিয়ে উত্তরপাড়ায় ঢুকতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন স্থানীয়। কুণালের গাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ককে আটকে গো ব্যাক স্লোগান দিতে থাকে অপরিচিত কিছু মুখ।
যা খবর, উত্তরপাড়ায় হামলার শিকার হয়ে শেষপর্যন্ত গাড়ি ঘুরিয়ে ভবানী ভবনের দিকে রওনা দিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, “আমি চালকের পাশের আসনে বসে ছিলাম। ওরা আমার গাড়ি আটকে ভাঙচুর চালিয়েছে। আমাকে নিশানা করে ডিম, পাথর ছোঁড়া হয়েছে। রড দিয়ে মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আমার সারা শরীরে এখন কাঁচ ভর্তি।” তৃণমূল বিধায়কের দাবি, তাঁকে মারার চক্রান্ত হয়েছিল!
বেলেঘাটার বিধায়ক আরও বলেন, “গাড়ির কাঁচ ভাঙছিল না দেখে ওরা কয়েকটা বড় বড় পাথর নিয়ে এসেছিল। সেটা দিয়েই গাড়িতে আঘাত করা হচ্ছিল।” তৃণমূল বিধায়কের সংযোজন, তিনি হামলার মুখ থেকে কোনও মতে বেঁচে ফিরেছেন। চালককে বলে গাড়ি ঘুরিয়ে ভবানী ভবনের দিকে রওনা দিয়েছেন তিনি। সেখানে গিয়েই পুলিশকে দেখাবেন রাজ্যে কীভাবে গুন্ডারাজ চলছে। কিন্তু কেন হঠাৎ হামলা চালানো হল কুণালের গাড়িতেই?
#WATCH | West Bengal: TMC MLA Kunal Ghosh says that eggs were hurled at his car while he was going to Serampore, Hooghly, for a rally of former CM Mamata Banerjee.
(Video Source: Kunal Ghosh) pic.twitter.com/BRUMWmwofv
— ANI (@ANI) September 26, 2026
আরও পড়ুন: খেলেছেন টিম ইন্ডিয়ায়, সচিনের বন্ধু বিনোদ কাম্বলির জীবন কাটছে এখন বৃদ্ধাশ্রমে
তৃণমূল বিধায়কের দাবি, শনিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে শ্রীরামপুরে। সেখানে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়ি আটকায় কয়েকজন। তাঁদের মুখে ছিল একটাই কথা, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়া যাবে না। গো ব্যাক, গো ব্যাক।” কুণালের হুঁশিয়ারি, মমতার সভায় যাতে তিনি না যেতে পারেন সেজন্যই এসব করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটিয়ে তাঁকে থামিয়ে রাখা যাবে না। এদিকে, কুণাল ঘোষের গাড়িতে হামলার ঘটনায় শাসকদলের দিকে আঙুল তুলছে তৃণমূল।










