মহিলাদের ফ্রি, আজই ৫০টি CNG এসি বাসের উদ্বোধন, কোন কোন রুটে চলবে?

Published:

AC Bus

সহেলি মিত্র, কলকাতা: বাংলার বাস যাত্রীদের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। দুটো বা তিনটে নয়, এবার এক ধাক্কায় ৫০টি এসি বাসের (AC Bus) সূচনা করতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। আজ ২১শে জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৫০টি এসি বাসের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে খবর। এই সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

৫০টি AC বাসের সূচনা করবেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে আজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সকাল ১১ টায় কসবায় থাকা পরিবহন ভবন থেকে এসি সিএনজি বাসগুলির শুভ সূচনা করবেন। অর্থাৎ সাধারণ মানুষের সুবিধা তো বটেই, পরিবেশও যাতে দূষণ না হয় সেই কথা ভেবে এই বাসগুলি রাস্তায় নামতে চলেছে। সূত্রের খবর, আজকের এই অনুষ্ঠানে চাঁদের হাট বসবে বলে খবর। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলার ভারপ্রাপ্ত মন্ত্রী পরিবহন ও শ্রম দপ্তরের অর্জুন সিং, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, এছাড়া হাজির থাকবেন রাজ্য পরিবহন দপ্তরের প্রধান সচিব রবি ইন্দর সিং মহাশয় বলে খবর।

উপকৃত হবেন বহু বাস যাত্রী

নতুন পুরনো রুট মিলিয়ে মোট চার ২৪টি রুটে এই ৫০ টি সিএনজি বাস চলবে বলে খবর। সূত্রের খবর,শুভেন্দু অধিকারী পরিবহণ মন্ত্রী থাকাকালীন যে রুটগুলো চালু করেছিলেন তার মধ্যে অনেকগুলি বন্ধ হয়ে যায় তৃণমূলের আমলে। এখন জানা যাচ্ছে সেই বন্ধ হয়ে যাওয়া রুটগুলো নতুন করে আবার চালু করা হবে। ইতিমধ্যে বেশ কিছু রুট যেগুলি বন্ধ ছিল সেগুলো চালু করা হয়েছে আগামী দিনে আরও চালু করা হবে বলে আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুনঃ ৩৫ টাকার লটারির টিকিটই খুলে দিল ভাগ্য, রাতারাতি কোটিপতি রায়গঞ্জের ঝুড়ি বিক্রেতা

এদিকে সম্প্রতি পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, দুর্গাপুজোর আগেই রাস্তার সাড়ে চারশো বেশি বাস নামতে চলেছে। এতে করে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই যে কমবে সেটা বলাই বাহুল্য। নতুন বাসের পাশাপাশি রাতে যাতে সাধারণ মানুষের বাড়িতে অসুবিধা না হয় সেজন্য নাইট বাস সার্ভিসও চালু করা হবে বলে জানিয়েছে সরকার।