সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরবঙ্গের (North Bengal) জন্য বিশাল অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে সমগ্র উত্তরবঙ্গ অসংখ্য সড়ক পেতে চলেছে। আর এমনটাই জানালেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি জানালেন, পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PM Gramin Sadak Yojana) আওতায় দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, শিলিগুড়িতে বেশ কয়েকটি রাস্তা অনুমোদন করেছে
উত্তরবঙ্গের সড়ক ব্যবস্থায় আসছে ঐতিহাসিক পরিবর্তন
সাংসদ লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার প্রধামমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় কালিম্পংয়ে ২৬টি সড়ক, দার্জিলিংয়ে ১৭টি সড়ক এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে ৪টি সড়ক অনুমোদন করেছে। সবথেকে বড় কথা, কালিম্পং জেলায় PMGSY-এর মাধ্যমে মোট ৮০.১৯৪ কিমি গ্রামীণ সড়ক নির্মাণ অনুমোদন করা হয়েছে।’
এক নজরে দেখুন তালিকা
গোরুবাথান ব্লক
1. টাংটা প্রাইমারি স্কুল থেকে টাংটা টপ
2. মন্ডল গাঁও থেকে গুম্বা ডারা
3. শিবালয় মন্দির থেকে খোলা গাঁও আইসিডিএস
4. চ্যাপলেটি জিরো পয়েন্ট থেকে তিনকাতারায়
5. ঝান্ডি ইকো হাট হোমস্টে থেকে ঝান্ডি রাই গাঁও
লাভা ব্লক
- নারায়ণ পউরেল হাউস থেকে পাইয়ং খোলা
- রেল্লি ব্রিজ থেকে প্রধান গাঁও লোলায়
- লোয়ার পকহো থেকে লোয়ার পোচক ইউসিএনআই চার্চ
I am happy to share that the West Bengal government under the leadership of Hon’ble Chief Minister Sh. @SuvenduWB ji has sanctioned 26 roads in Kalimpong, 17 roads in Darjeeling and 4 roads in Siliguri Mahakuma Parishad under the Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY).
— Raju Bista (@RajuBistaBJP) June 13, 2026
পেডং ব্লক
- রত্নম থেকে চুবা চাংলে
- ডিম্পল গোলাই থেকে লোয়ার ডলেপ
- দেয়োরালি থেকে লোয়ার গেনডং
- চুবা থেকে চুবা লোয়ার – সিকিম সীমান্ত পর্যন্ত
কালিম্পং – I
- দেয়োরাই গাঁও থেকে তাম্যাং প্রাইমারি স্কুল
- আমালে স্কুল থেকে অধিকারী গাঁও
- আপার কাফলে গাঁও থেকে নেপাল গাঁও
- ছয় মাইল – ছিবো PMGSY রোড থেকে ডিউসালি পর্যন্ত (পোষ্যোর দিয়ে)
- শান্তি বাজার থেকে হাঁট বাজার আপার ডং নর্থ
- SH 12 (৭ মাইল) থেকে তাকেক বাস্টি
প্রিন্টাম গুম্বা থেকে সুপারী বোতায় - সারেওকসা ভিউ পয়েন্ট ডারা থেকে রিয়ন গাঁও
- ইয়কফাতক থেকে রেলি খোলা (ডারা গাঁও হয়ে)
- সন্যাসী ডারা থেকে লুংরেপ
টিবেটিয়ান ভিলা সামালবং থেকে টিবেটিয়ান নর্থ
সিঞ্জি পেম্বা গোলাই থেকে সুনার গাঁও
আরও উন্নত হচ্ছে দার্জিলিং
একইভাবে দার্জিলিং জেলায় ৬২ কি.মি. সড়কের অনুমোদন দেওয়া হয়েছে। দার্জিলিং-পুলবাজার ব্লকের আওতায় ফারশা এডিবি থেকে ঘালাই গাঁও, শ্রী খোলা ভানজ্যাং থেকে আপার শ্রী খোলা ফরেস্ট ভিলেজ, সুমবুক থেকে সনমানগাঁও, লোয়ার টাকবিয়া থেকে মালাতাং ২, গুরডুম থেকে রমিতাই, ফরবাই ট্যাঙ্ক থেকে ক্রাশার পয়েন্ট যাত্রা ইয়াকরেবং এর মাধ্যমে, এরুবোটায় থেকে ধারগাঁও, ভীরগাঁও জোরেবাংলোর-সুখিয়া পুখরী ব্লক ১ ইত্যাদি জায়গায় রাস্তার অনুমোদন করেছে সরকার।










