অনন্যা সরকার, কলকাতা: ট্রেনের কামরায় ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসুরা বিরাজমান। কি অবাক হচ্ছেন! দৃশ্যটা কিন্তু অবাস্তব নয়। ৩৩২১৭ দমদম জংশন-গোবরডাঙ্গা লোকালের (Local Train) যাত্রীদের কাছে এই দৃশ্যটি খুব পরিচিত। ট্রেনের দেয়াল জুড়ে ভগৎ সিং, নেতাজী সুভাষচন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধীর মতো দেশনায়কদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিশাল বড় বড় চিত্র আঁকা রয়েছে। পূর্ব রেল শাখার (Eastern Railway) তরফে নেওয়া এই উদ্যোগ নিত্যযাত্রীদের মন জয় করেছে।
ট্রেনের কামরা সেজেছে সুন্দর ইলাস্ট্রেশনে
পূর রেলের তরফে যাত্রীদের সুবিধা ও সৌন্দর্যায়নের জন্য এই লোকাল ট্রেনগুলি চালু করা হয়। ট্রেনের বেশকিছু কামরায় রয়েছে দেশের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের দেশাত্মবোধক ইলাস্ট্রেশন। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য ও দেশপ্রেমের একটি সুন্দর ছবি তুলে ধরার জন্যই কামরাগুলিকে এইভাবে সাজানো হয়েছে রেলের তরফে।
এছাড়াও, এই ট্রেনগুলিতে সিসিটিভি ক্যামেরা ও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমে লাগানো রয়েছে, যা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রেনের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেয়। নিত্য যাতায়াতকারী যাত্রীদের কাছে বর্তমানে এই কামরার রঙিন ইলাস্ট্রেশনগুলি পরিচিত হয়ে গেলেও, কখনো কখনো নতুন যাত্রীদের কাছে এগুলি চমকের মতো সামনে আসে।
আরও পড়ুনঃ হুগলি নদীর তীরে এবার ডলফিন পার্ক, গঙ্গাকে দূষণমুক্ত করতে নয়া পদক্ষেপ রাজ্যের
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, একাধিক লোকাল ট্রেনকে এইভাবেই সাজিয়ে তোলা হবে। তবে যাত্রীরা যাতে ট্রেনের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তার জন্যও অনুরোধ করেছে রেল কর্তৃপক্ষ। মাঝে মাঝেই পূর্ব রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দমদম জংশন-গোবরডাঙ্গার লোকালের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন যাত্রীরা।










