হাওড়া ডিভিশনে ৭টি নতুন লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জেনে নিন রুট ও সময়সূচি

Published:

Howrah railway division

সহেলি মিত্র, কলকাতাঃ ভিড় বাড়তে শুরু করেছে তারকেশ্বরে (Tarakeswar)। অথচ যারা ট্রেনে করে যাচ্ছেন তাঁদের ব্যাপক ঝক্কি পোহাতে হচ্ছে। পর্যাপ্ত ট্রেন পরিষেবা না থাকায় ট্রেনের দরজার রীতিমতো ঝুলে ঝুলে যাচ্ছেন দর্শনার্থী থেকে শুরু করে নিত্য যাত্রীরা। তবে আর চিন্তা নেই, কারণ এই ভিড়ের কথা মাথায় রেখে ৭টি লোকাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway zone)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

৭টি লোকাল ট্রেনের ঘোষণা করল রেল

আগামী ২০ জুন ২০২৬ শনিবার তারকেশ্বরে ভক্ত ও দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া বিভাগ (Howrah railway division) বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রেল সূত্রে খবর, হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর-গোঘাট শাখায় বিশেষ লোকাল ট্রেন চলবে। সমস্ত বিশেষ ট্রেন পথের প্রতিটি স্টেশনে থামবে বলে খবর। ট্রেন নম্বর ৩৭৩৬১ হাওড়া-আরামবাগ লোকাল ২০ জুন গোঘাট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ট্রেনটি গোঘাট থেকে দুপুর ১২:২০ নাগাদ ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং ৩৭৩৬২ ট্রেনের নির্ধারিত পথে চলবে।

এক নজরে বিশেষ ট্রেনের তালিকা ও সময়সূচি

১) ট্রেন নম্বর ০৩০৬৩ হাওড়া-তারকেশ্বর লোকাল হাওড়া থেকে ছাড়বে সকাল ৭:৪৫টা নাগাদ এবং তারকেশ্বর পৌঁছাবে সকাল ৯:১২ মিনিটে।

২) ০৩০৬৬ তারকেশ্বর-শেওড়াফুলি স্পেশাল ট্রেনটি তারকেশ্বর থেকে ছাড়বে ৯:৪৫ নাগাদ এবং শেওড়াফুলি পৌঁছাবে সকাল ১০:৩৫ নাগাদ।

৩) ট্রেন নম্বর ০৩০৬৫ শেওড়াফুলি-তারকেশ্বর স্পেশাল লোকাল শেওড়াফুলি থেকে ছাড়বে সকাল ১০:৪৮ নাগাদ এবং তারকেশ্বর পৌঁছাবে ১১:৪৫ নাগাদ।

আরও পড়ুনঃ ডানহাত ছাড়াই দু’বার UPSC ক্র্যাক, ১৬৭তম র‍্যাঙ্ক করে IAS হওয়ার স্বপ্নপূরণ কাজলের

৪) ০৩০৬৭ তারকেশ্বর-আরামবাগ লোকাল তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ৭:২০ নাগাদ এবং আরামবাগ পৌঁছাবে সকাল ৮টা নাগাদ।

৫) ০৩০৬৮ আরামবাগ-তারকেশ্বর স্পেশাল লোকাল আরামবাগ থেকে ছাড়বে সকাল ৮:০৭ নাগাদ এবং তারকেশ্বর ঢুকবে সকাল ৮:৩৯ নাগাদ।

৬) এরপর ট্রেন নম্বর ০৩০৬৯ তারকেশ্বর-গোঘাট স্পেশাল লোকাল তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ১০:২১ নাগাদ। এরপর সেটি গোঘাট পৌঁছাবে সকাল ১১:০৮ নাগাদ।

৭) ট্রেন নম্বর ০৩০৭০ গোঘাট-তারকেশ্বর স্পেশাল লোকাল গোঘাট থেকে ছাড়বে সকাল ১১:২০ নাগাদ এবং সেটি তারকেশ্বর পৌঁছাবে দুপুর ১২:১০ নাগাদ।