বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন West Bengal Assembly Election)। এরপর পরবর্তী ধাপ অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন 29 তারিখ। আর ঠিক নির্বাচনের আগেই ফের রেশন দুর্নীতি মামলায় বাঙালি অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, আগামী 22 এপ্রিল অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। বলাই বাহুল্য, সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিলে আগের তুলনায় অনেকটাই কম দেখা যায় টলিউডের এই নায়িকাকে।
ঠিক কোন কারণে নুসরতকে ফের তলব করল ইডি?
বছর কয়েক আগে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠলে সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন বাঙালি অভিনেত্রী নুসরত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এক বিশেষ সূত্র মারফত রেশন দুর্নীতি কান্ডে নাম উঠেছিল তাঁর। সেই সময় অভিনেত্রী হাত ধরে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা বা এই রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রীর যোগ রয়েছে কিনা, সবটা খতিয়ে দেখতেই আগামী 22 এপ্রিল অর্থাৎ বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে টলিউডের অতি পরিচিত মুখ নুসরতকে।
কয়েকটি সূত্র মারফত খবর, কলকাতা নয় বরং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারেন বাংলা টলিউড ইন্ডাস্ট্রির নায়িকা নুসরত জাহান। যদিও এ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। তবে জানা গিয়েছে, অভিনেত্রী নিজেই নাকি বিশেষভাবে আবেদন করে দিল্লির দপ্তরে হাজিরা দিতে যাওয়ার কথা জানিয়েছেন। তবে কলকাতায় হাজিরার ক্ষেত্রে নায়িকার সমস্যা কোথায় তা নিয়েও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।
অবশ্যই পড়ুন: বেঁচে যাওয়া মাংস দিয়েই ১০ মিনিটে বানিয়ে ফেলুন শিলে বাটা মুরগি, স্বাদ হবে দুর্দান্ত
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে ক্যামেরার সামনে খুবই কম দেখা যায় নায়িকা নুসরাত এবং যশকে। যদিও বর্তমানে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন নুসরাত। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় নিজের আপডেট দিতে থাকেন অভিনেত্রী। তবে রেশন দুর্নীতি মামলায় ইডি তলব করার পর প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি লাভ এক্সপ্রেস ছবির নায়িকা










