মাদকবিরোধী অভিযানে কড়া পদক্ষেপ, রাজ্যে Eskuf Cough Syrup বিক্রি বন্ধ

Published:

সহেলি মিত্র, কলকাতা: নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অবিচল পশ্চিমবঙ্গ সরকার। মাদকবিরোধী কর্মসূচিতে বড়সড় সাফল্য অর্জনের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দক্ষিণ দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে অবৈধভাবে প্রস্তুত কাশির সিরাপ (Cough Syrup Ban)। পরবর্তী পদক্ষেপ হিসেবে এক বিশেষ কাশির সিরাপের বিক্রির ওপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে বিরাট সাফল্য পদক্ষেপ সরকারের

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে আর বিক্রি হবে না Eskuf Cough Syrup। সরাসরি বা স্থানীয় কোনো ডিলার কিংবা ডিপোর মাধ্যমেও রাজ্যের কোথাও বিক্রি হবে না এই কাশির সিরাপ। মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আরও জানিয়েছেন, পুলিশি অভিযানে প্রায় ২ লক্ষ কোডিন-ভিত্তিক কাশির সিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থা, Laborate Pharmaceuticals India Ltd সরকারকে মাদক বিরোধী অভিযানে পাশে থাকার আশ্বাস দিয়েছে। উক্ত কোম্পানি লিখিতভাবে জানিয়েছে, ওই বিশেষ সিরাপ বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তারা।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ কোডিন-ভিত্তিক কাশির সিরাপের প্রায় ২ লক্ষ বোতল বাজেয়াপ্ত করে তা সফলভাবে ধ্বংস করা হয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থা, Laborate Pharmaceuticals India Ltd, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পাশে থাকার আশ্বাস দিয়েছে। সংস্থাটি ইতিমধ্যে জানিয়েছে করেছে যে তাদের পণ্য, Eskuf Cough Syrup, আর সরাসরি বা তাদের স্থানীয় বিক্রয় ডিপোর মাধ্যমে রাজ্যের কোনও ডিলারের কাছে বিক্রি করা হবে না।”

মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আরও জানিয়েছেন, মাদকবিরোধী প্রচার ও অভিযানে ‘ জিরো টলারেন্স ‘ নীতি বা কড়া মনোভাব বজায় রাখবে রাজ্য সরকার। আগামী প্রজন্মের ভবিষ্যত সুনিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। উদ্যোগ সফল করার করার জন্য পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসকদের সদাতৎপর থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।