আরশোলাদের দুই প্রধান অভিজিৎ ও সৌরভের বিরুদ্ধে FIR, কী অভিযোগ তাদের বিরুদ্ধে?

Published:

Fir On CJP

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে সমস্ত দাবি মেনে নেওয়ার পরই চুক্তি মেনে অনশন প্রত্যাহার করে নিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে আন্দোলন পর্ব শেষ হওয়ার পরেও থামেনি বিতর্ক। এরই মাঝে যন্তর মন্তরে মহিলাদের উপর অমানবিক অত্যাচার এবং নোংরামীর অভিযোগে দাবি উঠেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে মাফ চাইতে হবে! আর সেসব নিয়েই এবার আরশোলাদের বিরুদ্ধে সরব হয়ে CJP এর প্রধান অভিজিৎ দীপকে এবং দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ (FIR On CJP) দায়ের করলেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়।

আরশোলাদের বিরুদ্ধে FIR দায়ের আইনজীবীর

এর আগে বেশ কয়েকবার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে শিলিগুড়ির বাসিন্দা আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়কে। এবার সেই তিনিই আরশোলাদের বিরুদ্ধে FIR দায়ের করে দিলেন। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ এবং মুখপাত্র সৌরভের বিরুদ্ধে FIR দায়ের করার খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন তিনি।

একটি পোস্টে আইনজীবী লিখেছেন, “অভিজিৎ দীপকে বলেছেন 12 বছরের মেয়েদের কাপড় ছিঁড়ে তাঁদের প্রাইভেট পার্টে মারা হয়েছে। যন্তর মন্তরে আরশোলাদের অত্যাচার নামক আন্দোলন আর অবরোধ, নোংরামি এবং সিজেপির অনশন কর্মসূচিতে। আর সেজন্য মোদী জির মাফ চাইতে হবে। তাও আবার প্রকাশ্যে!”

তিনি আরও লেখেন, “যখন মোদি জী বলেছেন আমার নামে দেশের নামে যা যা নিট পরীক্ষার্থীরা বলেছে আমি তাদের মাফ করে দেবো কোনও মামলা হবে না সরকার এর তরফে। তখনই এই অভিজিৎ দীপকে আর সৌরভ দাস নতুন কাহানি শুরু করলেন। তাই আমার প্রশ্ন 13 বছরের বাচ্চাদের জুভেনাইলের মধ্যে পড়ে তাদের রাতের বেলায় যন্তর মন্তরে আপনি নিয়ে গিয়েছিলেন কেন? আপনার পরিবারের ইনকাম এতো কম আপনাকে কে পড়াতে আমেরিকা পাঠিয়েছিল? আপনাকে কে ফান্ডিং করছে রেগুলার নানা রকম এজেন্ডা চালাতে, মোদি সরকারকে সরাতে।”

অবশ্যই পড়ুন: শমীক সতর্ক করতে না করতেই দলীয় কর্মীদের কাছে ডিম থেরাপির শিকার বিজেপি নেতা

এদিন একেবারে আরশোলাদের নিশানা করে আইনজীবী লেখেন, “আপনাকে কে অধিকার দিয়েছে জুভেনাইল অ্যাক্ট এ আপনাকে আনতে হবে শিশুদের নিজের এজেন্ডায় ব্যবহার করার অসাধু উদ্দেশ্য হিসেবে ব্যবহার করার জন্য।” একথা বলেই আরশোলা দলের দুই প্রধান মুখের বিরুদ্ধে মামলার কথা জানান আইনজীবী। বলেন, “আমি FIR করছি শিলিগুড়ি সাইবার থানায় অবিলম্বে অভিজিৎ দীপকে আর সৌরভ দাসকে আইনের আওতায় তাও জুভেইনাল অ্যাক্ট এ এনে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”