সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি হাওড়া ডিভিশনের (Howrah railway division) যাত্রী হয়ে থাকেন কিংবা আগামী দিনে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে নতুন করে হাওড়া ডিভিশনে বেশ কিছু কাজ করা হবে। যে কারণে বহু ট্রেনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছেন যে সম্পর্কে সকল রেল যাত্রীর জানা উচিৎ। চলুন বিশদে জেনে নেবেন।
বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল
রেলের জারি বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ হবে। মূলত বাঁশবেড়িয়ায় রোড ওভারব্রিজের কাজের জন্য, হাওড়া ডিভিশনের বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মধ্যে আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার থেকে ৯ মে শনিবার পর্যন্ত অর্থাৎ টানা ১০ দিনের জন্য ৩ ঘণ্টা করে পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। আর এই ব্লকের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।
এক নজরে দেখুন নিয়ন্ত্রিত ট্রেনের তালিকা
৩০ এপ্রিল ২০২৬ থেকে ৪ মে সোমবার পর্যন্ত ডাউন লাইন, ব্লক চলবে দুপুর ১৩.৪৫ থেকে বিকেল ১৬.৪৫ পর্যন্ত। ট্রেন নম্বর ৩৭৭৪৮ কাটোয়া–ব্যাণ্ডেল লোকাল ট্রেন কাটোয়া থেকে ১৩.০০ টার পরিবর্তে ১৩.৫০টায় পুনর্নির্ধারিত হবে এবং পথিমধ্যে প্রয়োজন মতো ৭০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে। ট্রেন নম্বর ৩৭০২৪ কাটোয়া–ব্যাণ্ডেল স্পেশাল লোকাল ট্রেন কেবলমাত্র ৩০ এপ্রিল বৃহস্পতিবার কাটোয়া থেকে ১৩.৪৫টার পরিবর্তে ১৪.৪৫টায় পুনর্নির্ধারিত হবে এবং পথিমধ্যে প্রয়োজনমতো ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
আরও পড়ুনঃ সারাদিন এসি চালালেও কম আসবে বিদ্যুতের বিল, মেনে চলুন এই টিপস
ট্রেন নম্বর, ৩৭১২৪ কাটোয়া–হাওড়া গ্যালপিং লোকাল পথিমধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে। ব্লকের পূর্বে শেষ ট্রেন চলবে ৩৭৭৪৬ এবং ব্লকের পরে প্রথম ট্রেন হিসেবে চলবে ৩৭৭৪৮। রেলের তালিকা অনুযায়ী, আগামী ৫ মে মঙ্গলবার থেকে ০৯ মে শনিবার পর্যন্তআপ লাইনে ব্লকের সময়সীমা হবে রাত ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত। ট্রেন নম্বর ৩৭৭৪১ ব্যাণ্ডেল–কাটোয়া লোকাল ট্রেন ব্যাণ্ডেল থেকে রাত ৩.০৫-এর পরিবর্তে ভোর ৪.০৫ নাগাদ পুনর্নির্ধারিত হবে।










