অনন্যা সরকার, কলকাতা: সামনে দুর্গাপূজো, তারপরেই রয়েছে ছট পূজো ও দীপাবলীর মহোৎসব। বছরের এই সময়টা ট্রেনে যাত্রীদের ভিড় থাকে প্রচণ্ড। তাই এবার ভিড় সামলাতে ও যাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ভারতীয় রেল (Indian Railways) পুজো স্পেশাল ট্রেন (Puja Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেল (Eastern Railway) শাখার তরফে জানানো হয়েছে যে, হাওড়া ও লামডিং, কলকাতা ও নিউ জলপাইগুড়ি এবং দিঘা ও মালদা টাউনের মধ্যে নির্দিষ্ট দিনে স্পেশাল ট্রেন চলাচল করবে। আসুন তাহলে এই ট্রেনগুলো কোন দিন চলবে, কখন ছাড়বে ও গন্তব্যে পৌঁছাবে ও কোন কোন স্টেশন থামবে – সবকিছু বিশদে জেনে নেওয়া যাক।
০৩০০৫/০৩০০৬ হাওড়া – লামডিং – হাওড়া স্পেশাল
০৩০০৫ হাওড়া – লামডিং ট্রেনটি হাওড়া থেকে ১৬ অক্টোবর, ২৩ অক্টোবর, ৩০ অক্টোবর, ০৬ নভেম্বর, ১৩ নভেম্বর, ২০ নভেম্বর ও ২৭ নভেম্বর – পরপর সাতটি শুক্রবার চলাচল করবে। আর একইভাবে ০৩০০৬ লামডিং- হাওড়া স্পেশাল ট্রেনটি লামডিং থেকে ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর, ৭ নভেম্বর, ১৪ নভেম্বর, ২১ নভেম্বর ও ২৮ নভেম্বর এই ৭টি শনিবার চলাচল করবে। ০৩০০৫ হাওড়া – লামডিং স্পেশাল ট্রেনটি শুক্রবারগুলিতে সকাল ৭:১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং পরদিন শনিবার সকাল ৮:০০ টায় লামডিং পৌঁছাবে। ০৩০০৬ লামডিং- হাওড়া ট্রেনটি শনিবারগুলিতে বেলা ১১:০০ টায় ছাড়বে এবং পরদিন রবিবার বেলা ১২:৩০-এ পৌঁছাবে।
দুই ট্রেনই যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, জঙ্গীপুর রোড, নিউ ফারাক্কা জং., কুমেদপুর, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ধূপগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, গোসাইগাঁও হাট, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া টাউন, কামাখ্যা, জাগি রোড, চাপারমুখ, হোজাই এবং লঙ্কা স্টেশনে থামবে।
আরও পড়ুন: পুজোয় শর্টকাটে যান দিঘা, কম পড়বে ৫০-৬০ কিমি রাস্তা
০৩১২৯/০৩১৩০ কলকাতা – নিউ জলপাইগুড়ি – কলকাতা স্পেশাল
০৩১২৯ কলকাতা – নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে ১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর, ৩১ অক্টোবর, ১ নভেম্বর, ৭ নভেম্বর, ৮ নভেম্বর, ১৪ নভেম্বর, ১৫ নভেম্বর, ২১ নভেম্বর, ২২ নভেম্বর, ২৮ নভেম্বর ও ২৯ নভেম্বর – পরপর ৭টি শনিবার ও সাতটি রবিবার – মোট ১৪ দিন চলবে। ০৩১৩০ নিউ জলপাইগুড়ি – কলকাতা স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর, ২৫ অক্টোবর, ২৬ অক্টোবর, ১ নভেম্বর, ২ নভেম্বর, ৮ নভেম্বর, ৯ নভেম্বর, ১৫ নভেম্বর, ১৬ নভেম্বর, ২২ নভেম্বর, ২৩ নভেম্বর, ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর পরপর ৭টি রবিবার ও ৭টি সোমবার মোট ১৪ দিন চলবে। ০৩১২৯ কলকাতা – নিউ জলপাইগুড়ি স্পেশাল শনি ও রবিবারগুলিতে কলকাতা থেকে রাত ১১:১০-এ ছাড়বে এবং পরদিন রবি ও সোমবার সকাল ১০:৪৫-এ পৌঁছাবে। আর ০৩১৩০ নিউ জলপাইগুড়ি – কলকাতা স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে রবি ও সোমবারগুলিতে দুপুর ১২:৪৫ মিনিটে ছাড়বে এবং পরদিন যথাক্রমে সোম ও মঙ্গলবারগুলিতে রাত ১২:৪০-এ পৌঁছাবে। এই স্পেশাল ট্রেনগুলো যাত্রাপথে নৈহাটি, নবদ্বীপধাম, আজিমগঞ্জ, জঙ্গীপুর রোড, নিউ ফারাক্কা জং., বারসোই, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে।
আরও পড়ুন: গণেশ চতুর্থীর দিনেও দুর্যোগ, হলুদ সতর্কতা একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া
০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন – দিঘা – মালদা টাউন স্পেশাল
০৩৪৬৫ মালদা টাউন – দিঘা স্পেশাল ট্রেনটি মালদা টাউন থেকে ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর, ৭ নভেম্বর, ১৪ নভেম্বর, ২১ নভেম্বর ও ২৮ নভেম্বর ৭টি শনিবার চলাচল করবে। আর ০৩৪৬৬ দিঘা – মালদা টাউন স্পেশাল ট্রেনটি দিঘা থেকে ১৮ অক্টোবর, ২৫ অক্টোবর, ০১ নভেম্বর, ০৮ নভেম্বর, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর ও ২৯ নভেম্বর ৭টি রবিবার চালানো হবে। ০৩৪৬৫ ট্রেনটি শনিবারগুলিতে মালদা টাউন থেকে দুপুর ১:১০ মিনিটে ছাড়বে এবং রাত ১১:০০ টায় গিয়ে পৌঁছাবে। আর ০৩৪৬৬ ট্রেনটি শনিবারগুলিতে রাত ১১:৪০ মিনিটে ছাড়বে এবং রবিবার সকাল ৯:২০-তে গিয়ে পৌঁছাবে। দুই স্পেশাল ট্রেনই যাত্রাপথে নিউ ফারাক্কা জং., পাকুড়, সাঁইথিয়া, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে।










