পুজোয় শর্টকাটে যান দিঘা, কম পড়বে ৫০-৬০ কিমি রাস্তা

Published:

Digha Shortcut Road

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি এই পুজোয় দিঘা (Digha) যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল একদম দুর্দান্ত সুখবর। এবার দিঘা যাওয়া হবে আরো কম সময়ের মধ্যে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কারণ একটি নতুন শর্টকাট রাস্তার (Digha Shortcut Road) সন্ধান মিলেছে। এই রাস্তা দিয়ে গেলে দিঘা যাওয়ার ক্ষেত্রে এক ধাক্কায় ৫০ থেকে ৬০ কিলোমিটার অবধি রোড সেভ হবে আপনার। চলুন এই নতুন রাস্তাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

দিঘা যাওয়ার সময় আরও কমল!

আপনি যদি ডায়মন্ড হারবারের কুকড়াহাটি ফেরিঘাট দিয়ে দিঘা বা মন্দারমণি যান তাহলে আপনার অনেকটা সময় বাঁচবে। এই কুকড়াহাটি যেতে হলে আগে আপনাকে কলকাতা থেকে দুই চাকা বা বাসে করে রায়চক ফেরিঘাট আসতে হবে। এরপর রায়চক ফেরিঘাট থেকে কুকড়াহাটি ফেরিঘাট আসতে পারেন। আপনার যদি দু চাকা থেকে তাহলে এই ভেসেল করে অনায়াসেই রায়চক থেকে কুকড়াহাটি ফেরিঘাট পৌঁছে যেতে পারেন। এরপর আপনাকে ডায়মন্ড হারবারের কুকড়াহাটি বাসস্ট্যান্ড পৌঁছে যেতে হবে।

আরও পড়ুনঃ জলমগ্ন হাসপাতাল, করিডরে সাপ, তবু থামেনি চিকিৎসা! মালদায় রোগীদের সেবায় ডঃ অরিজিৎ

এই বাসস্ট্যান্ড থেকে দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটি যাচ্ছে হলদিয়ার দিকে অন্য রাস্তাটি চলে যাচ্ছে চৈতন্যপুরের দিকে। আপনাদের এই চৈতন্যপুরের রাস্তাটা ধরতে হবে। কুকড়াহাটি থেকে চৈতন্যপুরের দূরত্ব ১১ কিলোমিটার মতো। এই চৈতন্যপুরেই রয়েছে সোজা হাইরোড নন্দকুমার। একদমই শর্টকাট রাস্তা। এছাড়াও কুকড়াহাটি থেকে নন্দকুমার বা ব্রজলাল চক চলে আসতে পারেন। সেখান থেকে দিঘাগামী নিয়মিত বাস বা গাড়ি পেয়ে যাবেন। আবার কে কেউ বলছেন, ‘আরও কম হবে যদি হলদিয়া টাউনশিপ থেকে লঞ্চে নন্দীগ্রাম হয়ে বেরিয়ে যাও আর অনেক কম হবে।’

কুকড়াহাটি-দিঘা বাস

এছাড়াও কুকড়াহাটি থেকে দিঘা যাওয়ার সরাসরি বাস চলে। বাসটি ভায়া ঢেকুয়া, চৈতন্যপুর, দ্বারিবেরিয়া, বাবুরহাট, তেরোপেখ্যা মোড়, মহিষাদল, মানসাথান, নমলাখ্যা বাজার, নন্দকুমার হাইরোড, শীতলপুর, নারঘাট, মাগরাজপুর, চণ্ডীপুর, গড়গ্রাম, শ্রীকৃষ্ণপুর, বাজকুল, নাজির বাজার, ঠাকুরনগর, হেরিয়া, কালীনগর, নাচিন্দা, মারিশদা, কাঁথি রুপশ্রী বাইপাস, কাঁথি কেজিপি বাইপাস, কাঁথি সিবিএস, পিচাবনী, চৌলখোলা, বালিসাই, রামনগর, ঠিকরা মোড়, অলঙ্কারপুর ফ্লিট, ওল্ড দিঘা, নিউ দিঘা, দিঘা বর্ডার অবধি যায়।

আরও Digha Kukrahati Raychak