বাংলার নির্বাচনে লড়বে জিন্নার মুসলিম লিগ! দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা IUML-র

Published:

Indian Union Muslim League

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন। আর তার ঠিক আগেই প্রকাশ্যে এল বিরাট খবর। জানা যাচ্ছে, এ বছর বাংলার বিধানসভা নির্বাচনে লড়বে মহম্মদ আলি জিন্নার দল (Indian Union Muslim League)! হ্যাঁ, খানিকটা অবাক লাগলেও এ বছর দুই কেন্দ্রে প্রার্থী দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। ভারতের স্বাধীনতার আগে যে দলটার নাম ছিল অল ইন্ডিয়া মুসলিম লিগ। কোন কোন আসনে প্রার্থী দিল জিন্নার দল?

কোন আসনে জিন্নার দলের প্রার্থী হলেন কারা?

মহম্মদ আলি জিন্নার দল অল ইন্ডিয়া মুসলিম লিগের উত্তরসূরী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। এবার সেই দলই বাংলার বিধানসভার নির্বাচনে মূলত দুটি কেন্দ্র কালিয়াগঞ্জ এবং মেটিয়াবুরুজে প্রার্থী দিয়েছে। আপাতত যা জানা যাচ্ছে, মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রার্থী করা হয়েছে রফিকুল ইসলাম গাজিকে।
অপর প্রার্থীর নাম এখনও পর্যন্ত জানা যায়নি।

মেটিয়াবুরুজ থেকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের টিকিটে প্রার্থী হতেই রফিকুল ইসলাম জানালেন, “সংখ্যালঘুদের উন্নয়নের কথাই বলা হয়েছে আমাদের দলের ইস্তেহারে। কেরলমে আমাদের চারজন সাংসদ রয়েছেন।” বলে রাখি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লিগের সদর দপ্তর রয়েছে। শেষবারের মতো এই দল 2016 সালের ভোটে লড়াই করেছিল।

অবশ্যই পড়ুন: রাজ্যে বুথের সংখ্যা বাড়াল নির্বাচন কমিশন, পোস্টাল ব্যালটে শুরু হল কর্মীদের ভোটগ্রহণ

প্রসঙ্গত, অল ইন্ডিয়া মুসলিম লিগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মহম্মদ আলি জিন্না লিয়াকত আলি খান, আগা খানদের মতো নেতাদের নাম। যদিও দেশভাগের সময় আলাদা হয়ে যায় জিন্নার মুসলিম লিগ। পরবর্তীতে তা আলাদা হয়ে পাকিস্তান গঠিত হয়। এদিকে দলের বাকি যারা ভারতে থেকে গিয়েছিলেন তাঁরা সকলে মিলে তৈরি করেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। 1948 সালে ভারতের স্বাধীনতার পর এই দলের জন্ম।