আজ থেকেই শুরু ঝাড়গ্রাম-কলকাতা বাস, জানুন রুট-ভাড়া ও সময়সূচি

Published:

Jhargram-Kolkata Bus

সহেলি মিত্র, কলকাতাঃ পুজোয় বা শীতকালে ঝাড়গ্রাম যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার ঝাড়গ্রাম টু কলকাতা একদম লাক্সারি বাস (Jhargram-Kolkata Bus) পরিষেবা শুরু হল। এই বাসটি একদম ঝাড়গ্রাম থেকে কলকাতার শিয়ালদহে পৌঁছে দেবে আপনাকে। সবথেকে বড় কথা, এই বাস একদম এসি। ফলে যতায়াতের ক্ষেত্রে গরম নিয়ে চিন্তা করতে হবে না। চলুন বাসটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ঝাড়গ্রাম থেকে কলকাতা এসি বাস পরিষেবা শুরু

জানা গিয়েছে, ঝাড়গ্রামের বিখ্যাত হস্তি রামলালকে শ্রদ্ধা জানিয়ে তার নামানুসারে চালু হয়েছে ঝাড়গ্রাম থেকে লোধাশুলি, খড়গপুর হয়ে কলকাতা যাওয়ার এসি লাক্সারি বাস। এই বাসটি একটি বিখ্যাত বাস কোম্পানির তরফে চালু করা হয়েছে। এই বাসের চাহিদা বিশেষ করে ঝাড়গ্রাম থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঝাড়গ্রাম যাওয়ার এসি বাসের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সকলের সেই ইচ্ছা এবার পূরণ হল। বাসটি চৌরঙ্গী, কোলাঘাট হয়ে কলকাতার পিজি হাসপাতাল, শিয়ালদহ যাতায়াত করবে।

বাসের রুট ও সময়সূচি

এবার জেনে নেওয়া যাক বাসের রুট এবং সময়সূচি সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, ঝাড়গ্রাম বাসস্ট্যান্ড – ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড় – কলাবনী জঙ্গল – শালবনী – জিতুশোল – লোধাশুলি – মানিকপাড়া – বিবেকানন্দ মোড় – বালিভাষা টোল – গুপ্তমনি – খেমাশুলি – কলাইকুন্ডা – নিমপুড়া – সাহাচক – ডাইমাং চক – খড়গপুর চৌরঙ্গী – মাদপুর – বসন্তপুর – ডেবরা বাজার – আষাড়ি – রাতুলীয়া বাজার – পাঁশকুড়া বাইপাস – মেছোগ্রাম – সিদ্ধা বাজার – কোলাঘাট – বাগনান – উলুবেড়িয়া – রানীহাটি – ধুলাগড় – কোনা এক্সপ্রেসওয়ে ক্রসিং – সাঁতরাগাছি – হেস্টিংস – পিজি হাসপাতাল – রবীন্দ্র সদন – এক্সাইড – মৌলালি – নীল রতন সরকার হাসপাতাল – শিয়ালদহ কোর্ট – শিয়ালদহ স্টেশন – সেলস্ ট্যাক্স বিল্ডিং – বেলেঘাটা – সিআইটি মোড় – বেলেঘাটা আইডি হাসপাতাল – বিল্ডিং মোড় (ইএম বাইপাস) – সিআইটি বিল্ডিং ঢুকবে।

আরও পড়ুনঃ ২৫ দিনের মধ্যে ছাড়তে হবে দোকান, এসপ্ল্যানেড খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিশ

সময়সূচি সম্পর্কে বললে, বাসটি ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড থেকে ছাড়বে সকাল ৭:২৫ মিনিট নাগাদ। এরপর সেটি কলকাতা পৌঁছাবে সকাল ১১:৩০ নাগাদ। ফিরতি পথে বাসটি বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে ছাড়বে দুপুর ৩:১০ নাগাদ, শিয়ালদহ কোর্ট / স্টেশন থেকে ছাড়বে – ৩:২৫ নাগাদ। এরপর সেটি জঙ্গলমহল ঝাড়গ্রাম পৌঁছাবে সন্ধে ৭:৩০ নাগাদ।

ভাড়া কত?

এবার জেনে নেওয়া যাক বাসের ভাড়া কত হবে সে সম্পর্কে। নিশ্চয়ই ভাবছেন ঝাড়গ্রাম থেকে কলকাতা আসা যাওয়ার জন্য গলা কাটা ভাড়া নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে? উত্তর হল না। জানলে অবাক হবেন, এত সুন্দর বাসে করে ঝাড়গ্রাম থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য মাত্র ২৫০ টাকা খরচ হবে আপনার।

আরও BUS Jhargram Kolkata