সহেলি মিত্র, কলকাতাঃ দিল্লি অব দূর নেহি। আপনিও কি দিল্লি যাবেন বলে ভেবেছেন অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না কিংবা বিমানের খরচ বেশি লাগছে? ভাবছেন কলকাতা থেকে বাস হলে কতই না ভালো হত? তাহলে জানিয়ে রাখি, আপনার সেই ইচ্ছে এবার পূরণ হতে চলেছে। কারণ এবার কলকাতা থেকে শুরু হয়ে গেল দিল্লি যাওয়ার বাস (Kolkata-Delhi Bus)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
চালু হল কলকাতা-দিল্লি বাস
রিপোর্ট অনুযায়ী, কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে প্রায় ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে বাসটি। এই বাস পরিষেবাটি সাঁতরাগাছি থেকে শুরু হয়েছে। কলকাতার একটি বিখ্যাত বাস সংস্থা প্রতিদিন সন্ধ্যা ৭:৩০টা নাগাদ সাঁতরাগাছি থেকে এই বাস চালায়। সময় লাগবে প্রায় ৩৬ থেকে ৪০ ঘণ্টা মতো।
তবে এই বাস যাত্রার আগে মাথায় কয়েকটি বিষয় অবশ্যই রাখবেন। যেমন এত দীর্ঘ লম্বা বাস জার্নির জন্য সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক এবং শুকনো খাবার রাখতে ভুলবেন না। সফর লম্বা হলেও আপনি বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের কিছু ল্যান্ডস্কেপ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে পারেন বটে। আপনিও যদি সিট বুক করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে 9771838851 এই নম্বরে ফোন করে নিতে পারেন।
বাসের ভাড়া কত?
এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হল কলকাতা থেকে দিল্লি, এতটা পথ বাসে করে যেতে আপনার কত টাকা খরচ হবে সে বিষয়ে। সূত্রের খবর, এই রুটের বাস ভাড়া নাকি শুরু হচ্ছে ৩০০০ টাকা থেকে। এদিকে বাস পরিষেবা নিয়ে নানা মানুষ নানা কথা বলেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘খেয়ে দেয়ে কাজ নেই সে ৩৭ ঘন্টা বসে যাবো বাসে! যেখানে ট্রেনে যাবো ২৪ ঘন্টায় আবার খাওয়া-দাওয়া, টয়লেট কোন অসুবিধা নেই।’
আরও পড়ুনঃ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে হবে ভারতের রাজত্ব! ১.২ লক্ষ কোটির মেগা মিশন কেন্দ্রের
অনেকের কাছে ৩০০০ টাকা ভাড়া অনেকটাই বেশি লেগেছে। একজন লিখেছেন, ভাড়াটা ১৫০০ টাকা হলে ভেবে দেখতাম। একজন লিখেছেন, খুব ভালো, কিন্তু এসপ্ল্যানেড থেকে খাবার সহ হলে আরও ভালো হত। একজন লিখেছেন, ‘এর থেকে রাজধানী নয়াদিল্লি ট্রেন বেস্ট। ১৭ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে, ভাড়াও একই।’ অন্যজন লিখেছেন, ‘পাওয়ার ব্যাংক কেনো, ভলভো বাসে কি মোবাইল চার্জ এর ব্যবস্থা নেই নাকি, ওরকম বাসে চাপার দরকার নেই।’










