কম খরচে AC বাসে করে কলকাতা থেকে মায়াপুর, জানুন সময়সূচি ও ভাড়া

Published:

Kolkata-Mayapur Bus

সহেলি মিত্র, কলকাতা: বাংলার পুণ্যর্থীদের জন্য রইল দারুণ সুখবর, বিশেষ করে আপনিও যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে মায়াপুর ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। এর কারণ কলকাতা থেকে এবার মায়াপুর অবধি দুর্দান্ত একটি বাস (Kolkata-Mayapur Bus) পরিষেবা শুরু হল। আর খরচ আপনার সাধ্যের মধ্যেই। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

কলকাতা থেকে মায়াপুর বাস

জানা গিয়েছে, কলকাতা থেকে ভোরের বেলা চড়ে আপনি মাত্র তিন ঘন্টায় মায়াপুর পৌঁছে যেতে পারবেন। আর এই যাত্রা আরো সহজ করে দিয়েছে সদ্য ওপেন হওয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে। ভোরবেলা থেকে কলকাতার বাবুঘাট থেকে মায়াপুরের উদ্দেশ্যে নতুন এসি বাস পরিষেবা শুরু হয়েছে। এখন এই বাসে করেই পর্যটকরা অনায়াসেই সেখানে পৌঁছে যেতে পারবেন। OSRTC 9600 স্লিপার Volvo Bus আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে  সাহায্য করবে।

বাসের সময়সূচি ও ভাড়া

এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাসের সময়সূচি ও ভাড়া সম্পর্কে। বাবুঘাট থেকে ছাড়ার সময়  ভোর ৫:৩০ – ৬:০০ এর মধ্যে বাস ছাড়বে। এরপর মায়াপুর ঢুকবে সেটি ৯টার মধ্যে। এদিকে ফিরতি পথে মায়াপুর থেকে বাসটি ছাড়বে বিকেল ৩:৩০টা নাগাদ। রিপোর্ট অনুযায়ী, বাসটি কিন্তু সরাসরি কলকাতা থেকে ছাড়ে না বাসটি আসে ওড়িশা থেকে। এই বাসটা ব্রহ্মপুর  – ভুবনেশ্বর – কটক – খড়গপুর – কলকাতা (বাবুঘাট) – মায়াপুর প্রতিদিন চলাচল করে বলে খবর।

আরও পড়ুনঃ চেন্নাই–ডানকুনির মধ্যে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের, জানুন সময়সূচি

এবার আসা যাক বাসটির ভাড়া কত সে সম্পর্কে। জানা গিয়েছে, কলকাতা থেকে মায়াপুর অবধি যাত্রা করতে আপনার খরচ পড়বে  মাত্র ২৫০ টাকা মতো। সিট বুকিং কিংবা আরও বিশদে জানতে 9325382754 এই নম্বরে কল করে নিতে পারেন। কলকাতা থেকে বাসটি সম্পূর্ণ নন-স্টপ যাত্রা করে। এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে দ্রুত চলাচল করবে।