লটারিতে প্রথম পুরস্কার জিতে রাতারাতি কোটিপতি ময়নাগুড়ির দরিদ্র প্লাইউড শ্রমিক

Published:

Lottery Winner Moyanaguri Plywood Worker

অনন্যা সরকার, জলপাইগুড়ি: একটা লটারির টিকিট আর্থিক অনটনে জর্জরিত এক পরিবারের জীবন এক নিমেষে বদলে দিল! ময়নাগুড়ির টিকাটুলির বোসপাড়ার বাসিন্দা বাপি রায় বৈশ্যের জীবনে রাতারাতি নেমে এল ১ কোটি টাকার সৌভাগ্য (Lottery Winner)। প্লাইউড কারখানার শ্রমিক বাপি ও তাঁর পরিবার এতদিন অভাব-অনটনের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছিলেন। সংসার চালানোর জন্য তাঁকে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হতো। এত খাটুনির পরেও পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিলেন বাপি। ঠিক সেই সময় হঠাৎ করে তাঁর ভাগ্যের তালা খুলে গেল। গতকাল বাজার থেকে কেনা একটি লটারি টিকিট বাপি রায় বৈশ্যের জীবনের মোড় ঘুরিয়ে দিল।

এক টিকিটেই বাজিমাত

জানা গেছে, গতকাল বাপি রায় বৈশ্য একটি লটারি টিকিট কিনেছিলেন। বড় কোনো প্রত্যাশা না রেখেই তিনি জিতে নিয়েছেন প্রথম পুরস্কার – এক কোটি টাকা! প্রথমে বাপি খবরটা বিশ্বাসই করতে পারেননি, বারবার টিকিটের নম্বর মিলিয়ে দেখার পর তিনি নিশ্চিত হন যে সত্যিই তিনি এই বিশাল অর্থ জিতে নিয়েছেন। ঘটনাটি জানার পর তাঁর পুরো পরিবারে আনন্দের হাওয়া বইতে থাকে।

খবরটি ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা তাঁর বাড়িতে এসে ভিড় জমান। হঠাৎ একটি লটারি টিকিট কীভাবে একটা গোটা পরিবারের ভাগ্য  বদলে দিতে পারে, তা-ই এখন ওই অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই বাপি রায় বৈশ্যকে অভিনন্দন জানাতে ছুটে এসেছেন। যে পরিবারটি এতদিন অভাব-অনটনে দিন কাটাচ্ছিল, আজ তাঁরাই অপূর্ণ স্বপ্নগুলি পূরণের স্বপ্ন দেখছেন। এই অর্থ দিয়ে বাপি রায় বৈশ্য তাঁর পরিবারের আর্থিক সংকট দূর করার ও ভবিষ্যৎ সুরক্ষিত করার পরিকল্পনা করছেন।

আরও পড়ুন: এই কর্মীদের ১০,০০০ টাকা পর্যন্ত বেতন বাড়াল রাজ্য সরকার, কারা কত পাবেন?

বাপির এই সৌভাগ্য পুরো এলাকায় আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। টিকাটুলির বোসপাড়ার বাসিন্দারা বলছেন, এমন একজন কঠোর পরিশ্রমী কিন্তু অভাবী মানুষের এই সাফল্য সবার জন্য অনুপ্রেরণা। লটারিতে ১ কোটি টাকা জিতে তাঁদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটেছে। এখন পরিবারটির চোখে নতুন স্বপ্ন, নতুন আশা। এই সৌভাগ্য বাপি রায় বৈশ্যের পরিবারের পুরো গল্পটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কষ্টের দিনগুলো পেছনে ফেলে সুখময় এক ভবিষ্যতের স্বপ্ন দেখছে ময়নাগুড়ির ওই পরিবারটি।

google button