এক ক্লিকেই ফলাফল, ৮ মে কোন সাইটে পাবেন সবথেকে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট?

Published:

Madhyamik Result 2026

সহেলি মিত্র, কলকাতাঃ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। আগামী ৮ মে, ২০২৬-এ বেরোবে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2026)। এই নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে রেজাল্টের বিষয়ে সকলকে অবগত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। একে তো জীবনের বড় পরীক্ষা, তার ওপর রেজাল্ট বেরোতে মোটে এক সপ্তাহ বাকি। ফলে সকলের মধ্যেই এক চাপা উত্তেজনা কাজ করছে।

৮মে মাধ্যমিকের রেজাল্ট

সরকারি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের ৮ই মে পশ্চিমবঙ্গ দশম শ্রেণির ফলাফল ঘোষণা করবে। ছাত্রছাত্রীরা তাদের দশম শ্রেণির মার্কশিট ডাউনলোড করার জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এ যেতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে ফলাফলের দিন একসঙ্গে অনেকে ফলাফল দেখতে লাগাতার ভিজিট করতে থাকে। এর ফলে সাইট ডাউন হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। তবে চিন্তা নেই, কারণ এখন পড়ুয়ারা নির্ঝঞ্ঝাটে ফলাফল দেখতে পাবে result.indiahood.in ওয়েবসাইটেও। ১০:১৫ নাগাদ জানা যাবে ফলাফল।

মাধ্যমিকের রেজাল্ট দেখুন এক ক্লিকেই

ফলাফল জানতে পরীক্ষার্থীদের wbresults.nic.in, wbbse App এবং wbbse.wb.gov.in ভিজিট করতে হবে। এছাড়াও মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারেন result.indiahood.in -এ ভিজিট করতে পারবে। দশম শ্রেণির ফলাফল ২০২৬ দেখার জন্য ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখের প্রয়োজন হবে। করতে হবে লগ ইন।

আরও পড়ুনঃ এক ক্লিকেই ফলাফল, ৮ মে কোন সাইটে পাবেন সবথেকে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট? 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জুড়ে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই বছর রাজ্যব্যাপী ২,৬৮২টি কেন্দ্রে প্রায় ৯.৭১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার্থীদের মধ্যে ৫,৪৪,৬০৬ জন ছাত্রী, ৪,২৬,৭৩৩ জন ছাত্র এবং একজন ট্রান্সজেন্ডার হিসেবে নিবন্ধিত ছিল। ফলাফল ঘোষণা হয়ে গেলে, শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য অনুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে। অনলাইনে নিজেদের স্কোর দেখার জন্য, প্রার্থীদের তাদের রোল নম্বর, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করাতে হবে। এছাড়াও, শিক্ষার্থীদের এসএমএস-এর মাধ্যমে ফলাফল পাওয়ার ব্যবস্থা থাকবে।