পার্পল লাইন মেট্রোর কাজে বড় সাফল্য, সাড়ে ৩ বছর পর কাটল জমিজট! সরল কয়েকশো দোকান

Published:

Kolkata Metro

সহেলি মিত্র, কলকাতাঃ প্রায় সাড়ে তিন বছর পর পার্পল লাইন মেট্রোর (Kolkata Metro) কাজে মিলল বড়সড় সাফল্য। ধর্মতলা থেকে জোকা পর্যন্ত মেট্রো রেল লাইন সম্প্রসারণের কাজ অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিল বি সি রায় মার্কেট বা ময়দান বাজার (Maidan Market)। বাজারের দোকান সরিয়ে মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছিল সমস্যা। অবশেষে এবার সেই জটও কেটে গেল।

পার্পল লাইন মেট্রোর কাজে মেগা সাফল্য

জমি জটের কারণে এতদিন আটকে ছিল কাজ। বাজার স্থানান্তরকরণের কাজ অবশেষে সম্পন্ন হয়েছে বলে খবর। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৫২৮ টি দোকান। আগে যেখানে এই মার্কেট ছিল, সেখান থেকে কিছুটা দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দোকানগুলো। পুরনো বাজার ভেঙে শুরু হবে মেট্রোর কাজ। কাজ ইতিমধ্যে প্রায় সাড়ে তিন বছর পিছিয়ে রয়েছে। ২০২২ সালেই দোকান সরিয়ে কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জমি সংক্রান্ত সমস্যার কারণে তা শুরু করা সম্ভব হয়নি।

জানুন রুট

রাজ্যে পালাবদলের পরেই মেট্রো প্রকল্পে গতি আসবে বলে আশা করা হয়েছিল। সমস্যা সমাধান করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে অভিযোগ ছিল মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাব কারণে থমকে ছিল কাজ। বিজেপি আসার পর মসৃণ হয় দুই পক্ষের যোগাযোগ। কমিটি গঠন করার মাসখানেকের মধ্যেই সমস্যার সমাধান।

আরও পড়ুন: “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না” কীসের ইঙ্গিত দিলেন শংকর ঘোষ?

পার্পল লাইনের (Purple Line) মাধ্যমে ধর্মতলা যুক্ত হবে সরাসরি জোকার সঙ্গে। মোট পথ ২৬.৮ কিলোমিটার। প্রায় সাতাশ কিলোমিটারের এই পথে বর্তমানে মেট্রো চলাচল করে মাত্র ৭.৭ কিলোমিটার পথ। মেট্রো পরিষেবা সক্রিয় রয়েছে জোকা থেকে বেহালা পর্যন্ত। জমি জট দূর হওয়ার পর অবশিষ্ট অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

google button