কালীপুজোর মণ্ডপে সম্প্রীতির বার্তা পাণ্ডুয়ায়, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করলেন মুসলিমরা

Published:

Pandua Kali Puja

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়ায়নি ধর্ম, সকলেই জাত পাত ধর্ম নির্বিশেষে কালীপুজোর আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। আর এবার সেই অনন্য নজির দেখা গেল পাণ্ডুয়ায় (Pandua Kali Puja)। সেখানকার এক পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রথম সারিতে দেখা গেল বেশ কিছু মুসলিম ভলেন্টিয়ারকে (Hindu Muslim Unity At Pandua)। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে মণ্ডপ কর্তৃপক্ষ।

সম্প্রীতির বার্তা কালীপুজোর মণ্ডপে

ধর্মের বেড়াজাল নয়, উৎসবের আনন্দই যে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে, তারই এক অনন্য নজির দেখা গেল হুগলির পাণ্ডুয়ায়। কালীপুজোর আনন্দে যখন মেতে উঠেছে আট থেকে আশি, তখন সেই উৎসবের আনন্দকে সুন্দর এবং সঠিক রাখতে এগিয়ে এলেন কয়েকজন মুসলিম যুবক। সেখানকার একটি কালীপুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য প্রথম সারিতে দেখা গেল শেখ সন্টু ও সেলিমদের। দর্শনার্থীদের সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে তাঁদের ভূমিকা ধর্মীয় সমস্ত ভেদাভেদ উড়িয়ে দিয়েছে।

কী বলছেন মুসলিম ভলেন্টিয়ার?

জানা গিয়েছে, শেখ সন্টু নামের এই মুসলিম যুবক পাণ্ডুয়ার বাসিন্দা, বাড়ির আর্থিক চাপের কারণে সে কোনোদিন কলেজ যায়নি। আপাতত তিনি একটি দোকানে লাইট ও মাইকের কাজে আছেন। অন্য সময়ে মাঠে কাজ করেন। কিন্তু কালীপুজোর আসলেই প্রগতি সংঘের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তাঁর মতোই সেলিমরাও একই দায়িত্ব পালন করে পুজোর সময়। শেখ সন্টু জানান, “যা দায়িত্ব দেওয়া হয় সেটাই পালনের চেষ্টা করি আমি। প্রগতি সংঘের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছি। কখনো কখনো আমাকে পুজোর দায়িত্ব দেওয়া হয়। উৎসবের আনন্দে আমরা সকলেই এক সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি।”

আরও পড়ুন: সই করতে রাজি নন কর্মী, রাগে বুকে লাথি মারার অভিযোগ, কাঠগড়ায় বর্ধমান ফায়ার ব্রিগেডের ওসি

প্রসঙ্গত, দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই আলোর উৎসবে সেজে উঠেছে হুগলির পান্ডুয়া। কালীপুজোতেও একে অন্যকে টেক্কা দিতে বড় প্রতিযোগিতায় নেমেছে পুজো কমিটিগুলি। থিমের মণ্ডপ, নজরকাড়া প্রতিমা এবং আলোর রোশনাই দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তবে আনন্দের পাশাপাশি চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থাকেও আঁটসাঁট করেছে প্রশাসন।

আরওHooghlyPandua
google button