ট্রেনের ভরসা ছাড়ুন, উত্তরবঙ্গ যাওয়ার অতিরিক্ত ৪০টি বাস চালাবে NBSTC

Published:

nbstc

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোয় পাহাড় বা উত্তরবঙ্গের জঙ্গলে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ বাসের ভাড়া দেখে আঁতকে উঠছেন কিংবা ট্রেনের টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আসন্ন পুজোয় সকলের কথা মাথায় রেখে সরকারের তরফে বিপুল সংখ্যক NBSTC-র বাস চালাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

পুজো উপলক্ষে ৪০টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত NBSTC-র

রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুজো (Durga Puja Special Bus) চলাকালীন সরকারের তরফে মোট ৪০টি অতিরিক্ত বাস চালানো হবে। NBSTC (North Bengal State Transport Corporation)-র তরফে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং মালদা সহ বিভিন্ন ডিপো থেকে ৪০টি অতিরিক্ত বাস চালানো হবে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের শহরগুলিতেও অতিরিক্ত সার্ভিসের পরিকল্পনা করা হয়েছে।

বাস ছুটবে একাধিক পর্যটন কেন্দ্রগুলিতেও

সূত্রের খবর, একাধিক পর্যটন কেন্দ্রগুলিতেও চলবে বাস। টানা দুই সপ্তাহ এই বাসগুলি চালানো হবে। তালিকায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় পর্যটন রুট যেমন মিরিক, গাজোলডোবা, জলদাপাড়া, বিন্দু, জলঢাকা, চিলাপাতা এবং গরুমারা। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বিভিন্ন রুটে বাস পরিষেবা বাড়ছে। এর ফলে লাভবান হচ্ছেন সাধারণ মানুষ। তবে পুজোর সময়ে এতগুলি বাস চালানোর ঘোষণায় মুখে বেজায় হাসি ফুটেছে সকলের। এর ফলে সকলের যাত্রা আগের তুলনায় আরও সুবিধের হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ফের টানা ৩ দিন চলবে ব্যাঙ্ক ধৰ্মঘট! গ্রাহকদের উদ্দেশ্যে জরুরি বার্তা SBI-র

NBSTC-র এক কর্মী জানান, ‘পুজো উপলক্ষে প্রতিবারই কলকাতা, শিলিগুড়ি সহ একাধিক জায়গার উদ্দেশ্যে বাস চালানো হয়। এবারেও যার ব্যতিক্রম ঘটবে না। এই পুজোয় ৪০টি অতিরিক্ত বাস চালানো হবে।’ তিনি জানান, বাসেকরেই থাকছে পুজো পরিক্রমার সুবিধে।