বিশ্ব বাংলা সরিয়ে দিঘা গেটে বসলো নতুন লোগো

Published:

Digha Gate New Logo

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: গত সপ্তাহেই দীঘা গেটের (Digha Gate) মাথা থেকে সরানো হয়েছে তৃণমূল সরকারের ব্র্যান্ডিং হিসেবে ব্যবহৃত ‘বিশ্ব বাংলা’ লোগোটি (Biswa Bangla Logo)। পালাবদলের পর বিজেপি সরকার সমস্ত সরকারি নথিপত্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও পোর্টাল থেকে পুরনো লোগো সরিয়ে একটি সমন্বিত ও মানসম্মত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পা বাড়িয়েছে। আর এই পদক্ষেপের অংশ হিসেবেই দীঘা গেটের ওপর সরানো হয় বহু চর্চিত লোগোটি। এবার দেখা গেল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দীঘা গেটে নতুন লোগো বসানোর কাজ। 

নতুন লোগোয় সাজছে দীঘা গেট

গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ১১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে দীঘা গেটের মাথা থেকে বিশাল ‘বিশ্ব বাংলা’ লোগো খোলার কাজ সম্পন্ন করে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যেই দেখা গেল প্রশাসনের তরফে গেটের মাথায় নয়া লোগো লাগানোর কাজ পুরোদমে চালু হয়ে গেছে। গেটে বাংলা হরফে দীঘা লেখা বোর্ড বসানো হচ্ছে। সাথে রয়েছে ইংরেজি অক্ষরে ‘থ্যাঙ্ক ইউ’ এবং ‘ওয়েলকাম’-ও। 

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ২০১৪ সালের নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলার ঘেরসাই মৌজার মধ্যে ১১৬বি (নন্দকুমার-দীঘা) জাতীয় সড়কের ওপর দীঘা গেট বা ‘গেটওয়ে অফ দীঘা’ নামের এই মাছ ধরার নৌকার আদলের প্রবেশদ্বারটি নির্মাণ করা হয়। গেটের এই নকশার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী সম্প্রদায়কে সম্মান জানানো হয়। এই প্রবেশদ্বারের মাথাতেই এতদিন সরকারি লোগো হিসেবে শোভা পেত গোলাকৃতি ‘বিশ্ব বাংলা’ লোগোটি।

আরও পড়ুন: ফের চালু হল সম্পতি করে বয়স্কদের ছাড়, নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

তবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি ক্ষমতায় আসার পর, আগের সরকারের আমলে ব্যবহৃত বিশ্ব বাংলা লোগোটি বিভিন্ন সরকারি প্রতীক, তোরণ ও প্ল্যাটফর্ম থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়। শুভেন্দু অধিকারীর সরকার জানিয়েছে যে, কোনো ব্যক্তির তৈরি লোগো রাজ্য সরকারের আনুষ্ঠানিক বা দাপ্তরিক পরিচয় হিসেবে ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি এও জানানো হয় যে, এখন থেকে সরকারি কাজে ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভকেই সবচেয়ে উপযুক্ত ও মর্যাদাপূর্ণ প্রতীক হিসেবে বিবেচনা করবে পশ্চিমবঙ্গ সরকার।

আরও Biswa Bangla Digha