সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম বাজেটেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়িয়ে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করেছে। এমনকি গতকাল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নিজেই এই বর্ধিত হারে ভাতার শুভ সূচনা করেন। ৭ তারিখ থেকে ৮২ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে ১৫০০ করে। তবে অনেকেই বুঝতে পারছেন না, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার স্ট্যাটাস (Pension Status Check) কীভাবে চেক করবেন। বিস্তারিত রইল এই প্রতিবেদনে।
কীভাবে চেক করবেন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার স্ট্যাটাস
বাড়িতে বসে খুব সহজেই অনলাইনের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করা যায়। এর জন্য কোনও সাইবার ক্যাফে বা সরকারি দফতরে যাওয়ার দরকার পড়ে না। শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটারের ব্রাউজারে দিয়ে সার্চ করুন “Samarth Track Application”।
- এবার প্রথম যে লিংকটি আসবে সেটি ক্লিক করুন।
- এরপর আপনাকে প্রথমে স্কিম সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ একাধিক বিকল্প পাবেন। আপনি যেটির উপযুক্ত সেটি সিলেক্ট করতে হবে।
- একবার সার্চ ইউসিং অপশনে ক্লিক করে আপনি কীসের মাধ্যমে সার্চ করবেন সেটি ইনপুট করতে হবে। সেখানে বেনিফিশারি আইডি, মোবাইল নম্বর এবং আধার নম্বরের অপশন রয়েছে। আপনাকে যে কোনও একটি বিকল্প বেছে নিতে হবে।
- এরপর আপনি যেটি সিলেক্ট করেছেন পরের বক্সে সেই নম্বর ইনপুট করতে হবে। সাধারণত মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়েই বেশিরভাগ মানুষ সার্চ করে থাকেন।
- এরপর পাশের বক্সে ক্যাপচা ইনপুট করতে হবে।
- তারপর সার্চ অপশনটিতে ক্লিক করতে হবে।
- সেখানে আপনি আপনার বেনিফিশারি আইডি, নিজের ঠিকানা, ব্যাংকের ইনফরমেশন এবং স্ট্যাটাস দেখতে পাবেন। এমনকি পাশে পেমেন্ট স্ট্যাটাসও দেখতে পাবেন।
আরও পড়ুন: এবার নির্বাচনী ময়দানে লিয়েন্ডার পেজ, কোথায় ভোটে লড়বেন প্রাক্তন টেনিস তারকা?
বলাবাহুল্য, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের সভাঘর থেকেই এই বর্ধিত হারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কার্যকর করেছেন। এমনকি তিনি জানিয়েছেন, “যে সকল মহিলারা ৬০ বছরের নিচে বিধবা ভাতা নিচ্ছেন, তারা অন্নপূর্ণা যোজনার আওতায় সুবিধা নিন। তাহলে ৩০০০ টাকা করে পাবেন।” গতকাল থেকেই এই ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। এমনকি এ মাসে ১৫০০ টাকা করে দেওয়া হলেও আগামী দিন তা ২০০০ টাকা করা হবে বলেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।










